Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ইচ্ছাশক্তিতে স্বপ্নপূরণ, ইন্ডিয়ান উইমেন প্রিমিয়ার লিগে সুযোগ প্রত্যন্ত এলাকার ফুটবলার বর্ষা ওঁরাওয়ের

ইচ্ছাশক্তিতে স্বপ্নপূরণ, ইন্ডিয়ান উইমেন প্রিমিয়ার লিগে সুযোগ প্রত্যন্ত এলাকার ফুটবলার বর্ষা ওঁরাওয়ের

Online Desk জানুয়ারি 19, 2025
ff.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: অভাব দমিয়ে রাখতে পারে না ইচ্ছাশক্তিকে। এর জলজ্যান্ত উদাহরণ উত্তরবঙ্গের চা-বাগান সংলগ্ন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ২০ বছরের বর্ষা ওঁরাও। ইচ্ছা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তরুণী বর্ষা পরাজিত করেছেন অভাবের প্রতিবন্ধকতাকে। পায়ের জাদু দেখাতে এবার মধ্যপ্রদেশে আয়োজিত ইন্ডিয়ান উইমেন প্রিমিয়ার লিগের প্রতিযোগিতায় পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গের চা-বাগান সংলগ্ন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বর্ষা ওঁরাও।
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগান সংলগ্ন এলাকার বাসিন্দা বর্ষার জীবনের স্বপ্নের সূত্রপাত ছেলেবেলাতেই। ছেলেবেলা থেকে ফুটবলের প্রতি অশেষ টান ও ভালোবাসা। এপ্রসঙ্গে বর্ষা জানিয়েছেন, ছোটবেলায় দিদির ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে তাঁরও ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছা জেগেছিল। জীবনের কঠিন বাস্তবতা, অভাবের কারণে দিদিকে মাঠ ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। তখনই বর্ষার মনে ফুটবল খেলোয়াড় হওয়ার জেদ আরও প্রবল আকার নেয়।
যদিও তিনি জানতেন, যদি স্বপ্ন সত্যি করতে হয়, তবে নিজেকেই উদ্যোগী হতে হবে। এরপর মোবাইলে আর্জেন্টিনার ফুটবলার মেসির খেলার নানান কৌশল ভিডিয়ো দেখে শিখতে শুরু করেন। ঘরের এককোণায় বসে মেসির পায়ের কাজ মনে মনে রপ্ত থাকেন, সেইসঙ্গে মাঠে গিয়ে সেসবের অনুশীলন শুরু করেন।
এরপর একদিন খোঁজ মেলে এলাকার বাসিন্দা ফুটবল কোচ অমিত রায়ের। বর্ষার সঙ্গে প্রথম সাক্ষাতে অমিতবাবু বুঝতে পারেন, বর্ষার মনে অদম্য ইচ্ছাশক্তি রয়েছে। কোচ তাঁকে নিয়মিত অনুশীলনেরও পরামর্শ দেন। এভাবে বর্ষার স্বপ্নপূরণের পথে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
একদিকে চা-বাগানের কাজের পরিশ্রম, অন্যদিকে স্বপ্নপূরণের অদম্য প্রচেষ্টা চলতে থাকে তালে তাল মিলিয়ে। জমানো টাকা থেকে ফুটবল খেলার জন্যে দরকারি সরঞ্জাম কিনে চলে স্বপ্নপূরণের প্রস্তুতি।
কঠোর পরিশ্রম ও ফুটবলের প্রতি নিবেদিত মনোভাব বর্ষা ওঁরাওকে পৌঁছে দিল মধ্যপ্রদেশের ইন্ডিয়ান উইমেন প্রিমিয়ার লিগের মঞ্চে। এমন এক স্বপ্নই তো দেখেছিলেন তিনি। বর্ষার সাফল্যে খুশি পরিবারের সদস্যরা, প্রতিবেশীরাও। বর্ষা প্রমাণ করেছেন অদম্য ইচ্ছাশক্তি থাকলে জাগ্রত হবেই স্বপ্নপূরণের পথ।

ভিডিও দেখুন-

Post Views: 95

Continue Reading

Previous: পুরুলিয়ার জঙ্গলে লুকিয়ে বাঘ, ক্যামেরায় ধরা পড়ল ছবি, সক্রিয় বন দফতর
Next: একটানা ১৫ মাসের ভয়াবহ হিংসা থামল, হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.