Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শেখ হাসিনার যতদিন ইচ্ছা ততদিনই ওঁকে ভারতে থাকার অনুমতি দেওয়া হোক: আইয়ার

শেখ হাসিনার যতদিন ইচ্ছা ততদিনই ওঁকে ভারতে থাকার অনুমতি দেওয়া হোক: আইয়ার

Online Desk জানুয়ারি 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ওয়েব ডেস্ক: বাংলাদেশজুড়ে গণআন্দোলনের ফলে কিছুদিন আগে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণ করার জন্যে ভারতের কাছে আবেদন জানালেও ভারত সেই আর্জি খারিজ করেছে।
এই পরিস্থিতিতে প্রাক্তন কূটনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত ইচ্ছা যেন ভারতে থাকতে পারেন। এবিষয়টি সুনিশ্চিত করা দরকার।
গত মাসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি ঢাকায় যান। সেখানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এদিন কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে মণিশঙ্কর আইয়ার গত মাসে বিক্রম মিসরির ঢাকা সফর নিয়ে সন্তোষপ্রকাশ করে হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, হাসিনা ভারতের স্বার্থ বজায় রেখে অনেক কাজ করেছেন। একারণে কেন্দ্রের দেখা উচিত যতদিন পর্যন্ত ইচ্ছা যেন ততদিনই ভারতে থাকতে পারেন হাসিনা।
বাংলাদেশে গণআন্দোলনের জেরে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আসেন ৭৭ বছরের শেখ হাসিনা। এরপর হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ পরিচালিত একটানা ১৬ বছরের শাসনেরও অবসান হয়েছে। এদিন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার অভিযোগ করেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা লাগাতারভাবে আক্রান্ত। কেননা ওঁরা হাসিনার সমর্থক ছিলেন।

Post Views: 122

Continue Reading

Previous: বাগানে খেলার সময় বোমা বিস্ফোরণ, আহত স্কুল পড়ুয়া
Next: বিনোদিনীর প্রচারে কুণালের অনুষ্ঠানে হাজির রুক্মিণী, আসেননি কেন ‘দেব’ ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.