Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৬ জনকে নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু সবার

৬ জনকে নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু সবার

Online Desk জুন 15, 2025
20250615_105650.jpg

ওঙ্কার ডেস্ক: এ বার বিপর্যয় নেমে এল উত্তরাখণ্ডের যাত্রিবাহী হেলিকপ্টারে। ছয় জনকে নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে কপ্টারটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট-সহ মোট ছ’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ছয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইজি আইনশৃঙ্খলা নীলেশ ভারনে। জানা গিয়েছে, কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। সেই যাত্রাপথে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গৌরীকুণ্ডের জঙ্গলে পড়ে যায়। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুন অহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে।

Post Views: 235

Continue Reading

Previous: গরম থেকে রেহাই, বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দঃবঙ্গের সব জেলা
Next: মণিপুরে বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.