Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

Online Desk মে 24, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। যা নিয়ে গোটা দেশজুড়ে চলছে চর্চা। সেই আবহে এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করল গুজরাট এটিএস। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত ঘটনায় গত আট মাসের মধ্যে শুধু গুজরাটে এই নিয়ে তৃতীয় গ্রেফতারের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, সংবেদনশীল সীমান্ত জেলা কচ্ছ থেকে ২৮ বছর বয়সী স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম, সহদেবসিংহ দীপুভা গোহিল। মাতা-না-মাধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। তদন্তকারীরা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, তিনি সীমান্ত নিরাপত্তা রক্ষী বাহিনী বা বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর ঘাঁটির গোপন ছবি এবং ভিডিও ‘অদিতি ভরদ্বাজ’ নামে এক হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন। গোয়েন্দারা জানতে পারেন ‘অদিতি ভরদ্বাজ’ একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের ব্যবহৃত ছদ্মনাম।

এটিএসের তরফে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, গোহিল ২০২৩ সালের জুন বা জুলাইয়ের দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে “অদিতি ভরদ্বাজ”-এর সংস্পর্শে আসেন, এরপর তাঁকে পরিকল্পিতভাবে সংবেদনশীল বিষয়বস্তু ফাঁস করার জন্য প্রস্তুত করা হয় – যার মধ্যে কচ্ছ অঞ্চলে নির্মীয়মাণ এবং সম্প্রতি কাজ সম্পন্ন হওয়া সামরিক স্থাপনার ছবিও ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের জানুয়ারিতে, গোহিল তার আধার আইডি ব্যবহার করে একটি নতুন সিম কার্ড কিনেছিলেন, এর পর হোয়াটসঅ্যাপ চালু করেছিলেন অভিযুক্ত। পরে হ্যান্ডলারের কাছে ডিভাইসটি হস্তান্তর করেছিলেন তিনি। এদিকে সংবেদনশীল তথ্য পাঠানো অব্যাহত রেখেছিলেন অভিযুক্ত। আর এই কাজের জন্য তাঁকে একজন মধ্যস্থতার মাধ্যমে ৪০,০০০ টাকা নগদ দেওয়া হয়েছিল।’

Post Views: 236

Continue Reading

Previous: মহিলা টি২০ চ্যাম্পিয়ন মহামেডান
Next: লিচুতে বিষ ! কি বলেন চিকিৎসকরা ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.