Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভারতীয় তরুণী ও তাঁর বাবাকে গুলি করে খুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভারতীয় তরুণী ও তাঁর বাবাকে গুলি করে খুন

Online Desk মার্চ 23, 2025
pradip.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ২৪ বছর বয়সী এক ভারতীয় তরুণী এবং তাঁর ৫৬ বছর বয়সী বাবাকে গুলি করে খুন করার অভিযোগ। কর্মসূত্রে ওই ভারতীয় পরিবার ভার্জিনিয়ায় থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার অ্যাকোম্যাক কাউন্টিতে দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই এই গুলিচালনার ঘটনা ঘটে।

ইতিমধ্যে এই জোড়া খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত মদ কিনতে দোকানে গিয়েছিল। সেখানে গিয়ে সে জানতে চায় রাতে দোকান কেন বন্ধ ছিল। এরপর আচমকাই সে ভারতীয় ব্যক্তি ও তাঁর মেয়েকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, নিহত ভারতীয়দের নাম প্রদীপ প্যাটেল (৫৬) এবং উর্মি (২৪)। প্রদীপ ঘটনাস্থলেই মারা যান আর উর্মিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, প্রদীপ প্যাটেল, তার স্ত্রী হংসাবেন এবং তাদের মেয়ে উর্মি গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা। ছয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন তাঁরা। পরেশ প্যাটেল নামে তাঁদের এক আত্মীয়র মালিকানাধীন কনভেনিয়েন্স স্টোরে কাজ করতেন তাঁরা। ভার্জিনিয়ায় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরেশ প্যাটেল বলেন, নিহত দুজন তাঁর পরিবারের সদস্য। তিনি বলেন, ‘আমার তুতো ভাইয়ের স্ত্রী এবং তাঁর বাবা আজ সকালে কাজ করছিলেন। কেউ একজন এখানে এসে গুলি করে। আমি জানি না কী করব।’ প্রদীপ প্যাটেল এবং হংসাবেনের আরও দুটি মেয়ে রয়েছে – তাঁদের একজন কানাডায় থাকেন এবং অন্যজন গুজরাটের আহমেদাবাদে।

এই ঘটনায় অভিযুক্ত ওয়ার্টনের বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ও অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: তথ্য চুরির অভিযোগে ৩ মাসের বেশি সময় কাতারে আটকে ভারতীয় প্রযুক্তিবিদ
Next: মোদি–ইউনুস কী বৈঠক হবে? কী জানাল নয়াদিল্লি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.