Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইসরো-র মুকুটে নয়া পালক! শততম উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা

ইসরো-র মুকুটে নয়া পালক! শততম উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা

Online Desk জানুয়ারি 29, 2025
isro.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো শততম সফল উৎক্ষেপণ করে নজির গড়ল। কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ সংস্থা। বুধবার ভোর ৬টা ২৩ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণটি করা হয়।
প্রসঙ্গত, দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫। এই রকেটের সাহায্যে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এনভিএস-০২-কে। এদিন অভিযানের আগে মঙ্গলবার তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তাঁর সঙ্গে ছিলেন ইসরোর অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। জানা গিয়েছে, প্রায় ২২৫০ কেজি ওজনের এনভিএস-০২ স্যাটেলাইটটিকে মাত্র ১৯ মিনিটেই জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট বা স্থায়ী কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয়েছে জিএসএলভি এফ-১৫।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১০ অগস্ট প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। শ্রীহরিকোটা থেকেই তা করা হয়েছিল। কিন্তু উৎক্ষেপণ সফল হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা ভেঙে পড়েছিল বঙ্গোপসাগরে। সেই ঘটনার প্রায় ৪৫ বছর পেরিয়ে গিয়েছে। তার পরে একাধিক সফল কর্মকাণ্ড করে ইতিহাস গড়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।

Post Views: 121

Continue Reading

Previous: লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ল রবীন্দ্রনাথের অপ্রকাশিত পাণ্ডুলিপি
Next: বুধবার এক ধাক্কায় চড়ল তিন ডিগ্রি তাপমাত্রা, সরস্বতী পুজোর আগেই বিদায় নিচ্ছে শীত!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.