Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচারপতি বর্মার বাড়িতেই ছিল টাকার স্তূপ: রিপোর্ট

বিচারপতি বর্মার বাড়িতেই ছিল টাকার স্তূপ: রিপোর্ট

Online Desk জুন 19, 2025
verma-f.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের মার্চ মাসেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি টাকা। সেই ঘটনার তদন্তের জন্য তিন বিচারপতি নিয়ে কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তদন্ত কমিটি গোটা বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট জমা দিয়েছে। সেখানে ৫৫ জন প্রত্যক্ষদর্শীর বয়ান সংগ্রহ করা হয়েছে। যাতে বলা হয়েছে বিচারপতি বর্মার বাড়িতেই ছিল টাকার স্তূপ।

উল্লেখ্য, গত মার্চ মাসে দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে যখন দমকলকর্মীরা আগুন নেভাতে আসে সে সময় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় টাকার স্তূপ। এই ঘটনা প্রকাশ্যে আসতে ওই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে এলাহাবাদ হাই কোর্টে স্থানান্তর করা হয়। বিষয়টি নজরে আনা হয় সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালত ওই ঘটনার তদন্তে হাইকোর্টের তিন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করে দেয়। গত মাসে সেই তদন্ত কমিটি একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সর্বোচ্চ আদালতে। সূত্রের খবর, সেখানে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের দিন বিচারপতি বর্মার বাড়িতে রাশি রাশি টাকা দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা।

ওই তদন্ত কমিটি আরও জানিয়েছে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি বার্মার আচরণ স্বাভাবিক নয়। তাঁকে অপসারণের সুপারিশ করা হয়েছে ওই কমিটির তরফে। যে ৫৫ জন সাক্ষীর সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা, তাদের মধ্যে রয়েছেন বিচারপতি বর্মার মেয়ে, দিল্লি দমকল বিভাগ এবং দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্তারাও।

Post Views: 147

Continue Reading

Previous: প্রাকৃতিক দুর্যোগ বাঁচিয়ে দিল খট্টিমারি বাজার,রাস্তায় জমা জল দিয়ে আগুন নেভাল ব্যাবসায়িরা!
Next: যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলে আটকে খড়দহের বিজ্ঞানী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.