Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের রামবান, মৃত্যু ৩ জনের, উদ্ধার ১০০-এর বেশি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের রামবান, মৃত্যু ৩ জনের, উদ্ধার ১০০-এর বেশি

Online Desk এপ্রিল 20, 2025
J-K.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের রামবান। রবিবার ভোরে জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত এবং তার ফলে বন্যার জেরে তিন জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে ১০০ জনেরও বেশি জনকে উদ্ধার করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের নাশরি এবং বানিহালের মধ্যে প্রায় ১২টি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার ফলে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। জানা গিয়েছে, রামবানের সেরি বাগনা গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে দুই শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নিহত দুই শিশু পরস্পরের ভাই। তাদের নাম আকিব আহমেদ এবং মহম্মদ সাকিব। এই নিয়ে গত দুই দিনে জম্মু অঞ্চলে বৃষ্টিপাত জনিত ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে রিয়াসি জেলার আরনাস এলাকায় বজ্রপাতের ফলে এক মহিলা-সহ দুজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় আহত হয়েছেন আরও এক মহিলা।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আকস্মিক বন্যায় ধরমকুন্ড গ্রামে প্রায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১০টি বাড়ি সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে বাকিগুলি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই বিপর্যয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামবান অঞ্চল এবং রামবান শহরের আশেপাশের এলাকাগুলিতে রাতভর প্রবল বৃষ্টি, একাধিক ভূমিধস এবং ঝড় বয়ে গেছে।’

Post Views: 82

Continue Reading

Previous: ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় ৫০ রাজ্যের হাজার হাজার মার্কিন নাগরিক
Next: বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক, জয় করলেন জিব্রাল্টার প্রণালী

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.