Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড কুম্ভমেলায়, পুড়ছে একের পর এক তাঁবু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড কুম্ভমেলায়, পুড়ছে একের পর এক তাঁবু

Online Desk জানুয়ারি 19, 2025
kumbh-fire.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড প্রয়াগরাজের কুম্ভমেলায়। রবিবার দুপুরে মেলার ৫ নম্বর সেক্টরে আগুন লাগে বলে জানা গিয়েছে। তাঁবুতে রাখা একাধিক গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহাকুম্ভের অগ্নিকাণ্ডের ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সূত্রের খবর, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন মোদী।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২০ থেকে ২৫টি তাঁবু ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। দমকলের ৬টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে।
সূত্রের খবর,যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কুম্ভমেলার শাস্ত্রী সেতু ও রেলসেতুর মাঝামাঝি এলাকায় এদিন প্রথমে আগুন লাগে। উদ্ধারকাজে সামিল হয়েছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ তারিখে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পরে আয়োজিত হয়েছে ২০২৫-এর মহাকুম্ভ। দেশ তো বটেই, বিদেশ থেকেও মানুষজন এই মেলাতে সামিল হয়েছেন। কার্যত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি ফুটে উঠেছে এই মেলাকে ঘিরে। এদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মেলায় থাকা পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: এবার বাড়িতে ঢুকল বাঘ, আতঙ্ক কুলতলিতে
Next: পুরুলিয়ার জঙ্গলে লুকিয়ে বাঘ, ক্যামেরায় ধরা পড়ল ছবি, সক্রিয় বন দফতর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.