Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভ দর্শনে অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পওয়েল জোবস, দেশে ফিরছেন বুধবার

মহাকুম্ভ দর্শনে অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পওয়েল জোবস, দেশে ফিরছেন বুধবার

Online Desk জানুয়ারি 14, 2025
kumbha.jpg

ওঙ্কার ওয়েব ডেস্ক: ১৪৪ বছর অন্তর অনুষ্ঠিত হয় হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ মহাকুম্ভে যোগ দিতে এসেছেন। ভারতীয় ঐতিহ্য আস্বাদন করতে বিশ্বের নানা দেশ থেকেও পর্যটকরা মহাকুম্ভে এসেছেন।
২০২৫ সালের মহাকুম্ভ দর্শনে এসেছেন অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পওয়েল জোবস। সূত্রের খবর, বহু মানুষের সমাবেশে এসে লরেনের অ্যালার্জি হয়েছে। মহাকুম্ভে স্বামী কৈলাশানন্দর শিবিরে রয়েছেন স্টিভ জোবসের স্ত্রী। কৈলাশানন্দ বলেছেন, অসংখ্য মানুষের ভিড়ের কারণে লরেনের অ্যালার্জি হয়েছে। তবে সঙ্গমে স্নান করবেন তিনি। বর্তমানে বিশ্রামে আছেন। লরেনের ভূয়সী প্রশংসা করে কৈলাশানন্দ এও বলেছেন, লরেন অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। মহাকুম্ভের আগে লরেন কখনও এধরনের জনবহুল অনুষ্ঠানে যোগ দেননি।
লরেনের নতুন নামকরণ করেছেন স্বামী কৈলাশানন্দ। জানা গিয়েছে, লরেনের নামকরণ করা হয়েছে কমলা। সোমবার প্রয়াগরাজে এসেছেন লরেন ওরফে কমলা। বুধবার অথবা ১৫ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভে থাকবেন লরেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হবে তাঁকে। সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লরেন পওয়েল জোবস।

Post Views: 132

Continue Reading

Previous: পাক অধিকৃত কাশ্মীর ছাড়া জম্মুকাশ্মীর অসম্পূর্ণ, মন্তব্য রাজনাথের
Next: ‘আমার কাজ সব জবাব দেবে…’ রাজের নাম না নিয়েই কটাক্ষের জবাব দিলেন দেব

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.