Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইসরোর মুকুটে নতুন পালক, উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে মহাকুম্ভ মেলার ছবি

ইসরোর মুকুটে নতুন পালক, উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে মহাকুম্ভ মেলার ছবি

Online Desk জানুয়ারি 22, 2025
FotoJet.jpg

ওঙ্কার ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ছবি উপগ্রহ থেকে তুলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জাতীয় সংবাদমাধ্যমে এই ছবি ফলাও করে প্রচারিত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ২০২৫ সালে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে ১৪৪ বছর পরে। মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৪৫ দিন ধরে চলা এই মেলায় দেশবিদেশ থেকে যোগ দেবেন অন্তত ৪০ কোটি মানুষ।
ইসরো সূত্রের খবর, অপটিক্যাল উপগ্রহ ব্যবহার করে মহাকুম্ভ মেলার দিনের এবং রাতের ছবি তোলা হয়েছে। এভাবে গোটা মহাকুম্ভ মেলার বিশাল পরিকাঠামোর ছবি তোলার ফলে কোটি কোটি দর্শনার্থীর নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে। সুবিধাজনক হতে চলেছে বিপর্যয় মোকাবিলা, এছাডা় পদপিষ্ট হওয়ার সম্ভাবনাও রোধ করা যাবে। প্রসঙ্গত, অপটিক্যাল উপগ্রহ থেকে তোলা ছবিতে মহাকুম্ভ মেলার অসংখ্য তাঁবুর ছবিও ধরা পড়েছে। তাছাড়া ধরা পড়েছে লঙ্গরখানা, বিশ্রামাগার এবং পার্কিং লটের ছবি। উল্লেখ্য, মহাকুম্ভে এবার দেড় লক্ষ তাঁবু, তিন হাজার লঙ্গরখানা, ১ লক্ষ ৪৫ হাজার বিশ্রামাগার এবং ৯৯টি পার্কিং লট রয়েছে।
এপ্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ইসরোর এই সাফল্য ভবিষ্যতের জন্যেও কাজে লাগবে। এই সাফল্য প্রযুক্তি এবং ঐতিহ্যের মেলবন্ধনের দৃষ্টান্ত। অন্যদিকে, হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের অধিকর্তা ড. প্রকাশ চৌহান জানিয়েছেন, মহাকুম্ভ মেলার ছবি তুলতে ব্যবহার করা হচ্ছে রাডারসেট।

Post Views: 274

Continue Reading

Previous: অশোকনগর উৎসবে প্রকাশ্য মঞ্চে অভব্য আচরণ বিধায়কের, শোরগোল সোশ্যাল মিডিয়ায়
Next: মার্কিন মুলুকের প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, তথ্য জানালো ব্লুমবার্গ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.