Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের অর্ডিন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

মহারাষ্ট্রের অর্ডিন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

Online Desk জানুয়ারি 24, 2025
blast.jpg

ওঙ্কার ডেস্ক: নাগপুরের কাছে এক অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে ৫ জন কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাণ্ডারা জেলার জওহরনগরের অর্ডিন্যান্স কারখানায়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটে।
জেলাশাসক সঞ্জয় কোলতে জানিছেন, বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পাঠানো হয় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণটি ঘটে। উদ্ধারকাজ চালানো হচ্ছে, সেইসঙ্গে পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি দলও।’
জেলাশাসক কোলতে বলেন, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, যে তার জেরে ভেঙে পড়েছে কারখানাটির ছাদ। কম করে ১২ জন লোক তার নীচে চাপা পড়ে যায়। তাদের মধ্যে উদ্ধার করা হয়েছে দু’জনকে। আপদকালীন তৎপরতায় যন্ত্র দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে বলে জানান তিনি।
ঘটনার সময়কার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই কারখানা এলাকা। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে।

Post Views: 107

Continue Reading

Previous: বাংলাদেশে পাক-প্রতিনিধিদল, ভারতে অশান্তি বাঁধানোর ছক?
Next: আবারও সেরার স্থান পেল ‘পরিণীতা’, টিআরপির সেরা ১০ কোন কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.