Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে বাংলা, এবার একই অভিযোগে সরব তামিলনাড়ু

এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে বাংলা, এবার একই অভিযোগে সরব তামিলনাড়ু

Online Desk মার্চ 14, 2025
wwwwwwwwwwww.jpeg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের নেতৃত্ব বারংবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে। এবার সেই একই সুর শোনা গেল তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসুর গলায়। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর প্রাপ্য ২১০০ কোটি টাকার বেশি তহবিল আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার তামিলনাড়ুর বিধানসভায় বাজেট অধিবেশন ছিল। সেখানে তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু অভিযোগ করেন, ‘সমগ্র শিক্ষা প্রকল্পে’ ২১০০ কোটি টাকার বেশি তহবিল আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার।’ তিনি আরও অভিযোগ, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করার কারণেই তামিলনাড়ুর প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এদিন বিধানসভায় হইহট্টগোল শুরু করে বিজেপি এবং এআইএডিএমকের বিধায়কেরা। অধিবেশন বয়কট করেন তারা।

সাম্প্রতিক কালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সম্পর্ক এমনিতেই ভাল যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের আনা নয়া শিক্ষানীতি নিয়ে সরগরম দাক্ষিণাত্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ইতিমধ্যে অভিযোগ করেছেন, কেন্দ্রের নয়া শিক্ষানীতির আওতায় ত্রিভাষা নীতি আসলে অহিন্দিভাষী রাজ্যের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কৌশল। বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। সেই আবহে বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্য বাজেটের লোগো থেকে রুপির প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর ‘রু’ লেখা হয়েছে।

Post Views: 77

Continue Reading

Previous: আবির ই প্রতিবাদের ভাষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Next: গুতেরেসের সঙ্গে কক্সবাজারে ইউনুস, সন্ধ্যায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে সারবেন ইফতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.