Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালক ছাত্রদের মদ খাওয়াচ্ছেন শিক্ষক! ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড

নাবালক ছাত্রদের মদ খাওয়াচ্ছেন শিক্ষক! ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড

Online Desk এপ্রিল 19, 2025
20250419_123246.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে পড়ুয়াদের পড়ানোর কথা তাঁর। কিন্তু বই খাতা নয়, নাবালক ছাত্রদের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি মদের গ্লাস! এমনই দৃশ্য সম্বলিত ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যার পর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলায়। ইতিমধ্যে ওই শিক্ষককে সাসপেন্ড করেছে প্রশাসন।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। বারওয়ারা ব্লকের খিরহানি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। শুক্রবার সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রশাসন সূত্রে খবর, ভিডিওটি প্রকাশ্যে আসার পর জেলা কালেক্টর দিলীপ কুমার যাদব জেলা শিক্ষা আধিকারিক ওপি সিং-কে নির্দেশ দেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসনের এক আধিকারিক বলেন, ভিডিওটি বিভিন্ন ব্লকের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছিল। পরে ওই শিক্ষক যে লাল নবীন প্রতাপ সিং, তা নিশ্চিত করা হয়।ওই আধিকারিক আরও বলেন, অসদাচরণ, শিশুদের মদ পানে উৎসাহিত করা এবং একজন শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেস (আচরণ) এর আওতায় ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি ঘরের মধ্যে গ্লাসে নাবালক ছেলেদের পানীয় পরিবেশন করছেন। শুধু তাই নয়, তা পান করার আগে তাতে জল মিশিয়ে খেতে বলতে শোনা যাচ্ছে।

Post Views: 86

Continue Reading

Previous: কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, মৃত্যু ১৪৮ জনের
Next: ধুলিয়ানের ক্ষতস্থলে যেতে পারেন রাজ্যপাল, তৎপর প্রশাসন, চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.