Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাত পা বেঁধে উদ্দাম যৌনতায় প্রাণ গেল স্ত্রীর, গ্রেফতার জিম ট্রেনার

হাত পা বেঁধে উদ্দাম যৌনতায় প্রাণ গেল স্ত্রীর, গ্রেফতার জিম ট্রেনার

Online Desk মে 4, 2025
shashikala-vaskar.jpg

ওঙ্কার ডেস্ক: হাত পা বেঁধে স্ত্রীর সঙ্গে নৃশংস যৌনতা। আর তার জেরে প্রাণ হারালেন ওই মহিলা। স্ত্রীকে খুনের অভিযোগে ইতিমধ্যে জিম ট্রেনার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হোসুরে। যদিও অভিযুক্তের দাবি, যৌন মিলনের সময় দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে তার স্ত্রীর। কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ নিহতের পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ভাস্কর (৩৪)। পেশায় সে জিম ট্রেনার। অন্য দিকে নিহত মহিলার নাম শশীকলা। দীর্ঘ দিন ধরে ভাস্কর ও শশীকলার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৮ সালে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তানও রয়েছে—একজন চার বছরের, অপরজন দুই বছরের। ভাস্কর চারটি জিম চালাত। আর শশীকলা মহিলাদের জন্য একটি জিম পরিচালনা করতেন। শশীকলার পরিবারের অভিযোগ, জামাই ভাস্কর মেয়ের উপর অত্যাচার করত। শুধু তাই নয়, শ্বশুরবাড়ি থেকে ১৪ লক্ষ টাকা সে নিয়েছিল। এমনকি অতীতে দু’বার শশীকলাকে হাসপাতালে ভর্তি করাতেও হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ করেছিলেন বলে জানান শশীকলার বাবা অরুল। তাঁর আরও সংযোজন, ‘এবারেও ওদের ঝগড়া হয়েছে ভেবেছিলাম। কিন্তু পরে জানতে পারি, ভাস্কর আমার মেয়ের গলা চেপে ধরে, হাত-পা বেঁধে খুন করেছে।’

অন্য দিকে খুনের অভিযোগ অস্বীকার করেছে ভাস্কর। তার দাবি, ৩০ এপ্রিল রাতে স্ত্রীর সঙ্গে সে মদ্যপান করে। এর পর যৌন মিলনে লিপ্ত হয়। সেই সময় স্ত্রীর হাত-পা বেঁধে, গলায় কাপড় জড়িয়ে ‘বন্ডেজ সেক্স’ করার চেষ্টা করে সে। যৌনতা চলাকালীন শশীকলার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Post Views: 468

Continue Reading

Previous: রাজস্থানে বিএসএফ-এর হাতে আটক পাকিস্তানি সেনা
Next: ‘ভারত আক্রমণ করলে পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে’, হুমকি পাক রাষ্ট্রদূতের

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.