Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদি–ইউনুস কী বৈঠক হবে? কী জানাল নয়াদিল্লি?

মোদি–ইউনুস কী বৈঠক হবে? কী জানাল নয়াদিল্লি?

Online Desk মার্চ 23, 2025
modi-yunus-.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে বিমস্টেক সম্মেলন। সেই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনুস বৈঠক করতে চেয়ে বাংলাদেশের তরফে অনুরোধ করা হয়েছে। সেই বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি নয়াদিল্লির তরফে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছরের প্রথম ওই বৈঠকে শনিবার অংশ নেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে কয়েক জন সদস্য উদ্বেগ প্রকাশ করেন বলে সূত্রের খবর। ভারতের তরফে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চান কয়েকজন সদস্য। সূত্রের খবর, বৈঠকে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে ধর্মীয় কারণে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেনি। যা হয়েছে তা রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।

এদিনের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও জানান, প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না তা বিবেচনাধীন বলে জানান তিনি। সবমিলিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তার দোলাচলে রয়েছে ইউনুস ও মোদীর বৈঠক।

Post Views: 109

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভারতীয় তরুণী ও তাঁর বাবাকে গুলি করে খুন
Next: জেলে একসঙ্গে থাকার আবদার সৌরভ খুনে অভিযুক্ত মুসকান ও সাহিলের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.