Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাদল অধিবেশনের আগে মোদীর ভাষণে উঠে এল ‘অপারেশন সিঁদুর’ থেকে শুভাংশুর মহাকাশযাত্রা

বাদল অধিবেশনের আগে মোদীর ভাষণে উঠে এল ‘অপারেশন সিঁদুর’ থেকে শুভাংশুর মহাকাশযাত্রা

Online Desk জুলাই 21, 2025
modi.jpeg

ওঙ্কার ডেস্ক: সংসদে বাদল অধিবেশন শুরু সোমবার। তার আগে এদিন সংসদ চত্বরে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণে উঠে এল অপারেশন সিঁদুর অভিযান থেকে শুরু করে শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাদল অধিবেশনে সংসদে কোন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাইছে সরকারপক্ষ, তার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী।

গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করেছিল ভারত। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জোংগিঘাঁটি ধ্বংস করেছিল ভারত। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অপারেশন সিঁদুর অভিযান নিয়ে মন্তব্য করেন। মোদী বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি।’ তিনি আরও বলেন, ‘২২ মিনিটের মধ্যে ভারতের সেনাবাহিনী জঙ্গিদের ডেরায় গিয়ে আঘাত করেছে। সেনাশক্তির এটা ‘মেড ইন ইন্ডিয়া’ রূপ। ভারতে তৈরি অস্ত্রের উপর আন্তর্জাতিক দুনিয়ার ভরসা বাড়ছে।’ এ ছাড়া শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান নিয়েও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের পতাকা উড়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত গৌরবের।’

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসে দেশের মাওবাদী সমস্যা। তিনি বলেন তাঁর সরকারের আমলে মাওবাদ মোকাবিলায় অগ্রগতি হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক উন্নতিও হয়েছে বলে দাবি করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘মাওবাদকে দেশ থেকে দ্রুত নির্মূল করা হচ্ছে। বর্তমান ভারতে মাওবাদীদের প্রভাব ক্রমশ কমছে। বোমা-বন্দুকের সামনে দেশের সংবিধান জয়ী হচ্ছে।’

Post Views: 170

Continue Reading

Previous: চলবে চিকিৎসা! এখনই পর্দায় ফিরছেন না অভিনেত্রী দীপিকা কক্কর
Next: ২০২৬-র নির্বাচনের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই; ভিড়-যানজটের মধ্যে হাই কোর্টের নির্দেশ মেনে শহর সামলাতে ব্যস্ত পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.