Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রামমন্দির উদ্বোধনের পর নাগপুরে ফের এক মঞ্চে আসতে পারেন মোদী-ভাগবত

রামমন্দির উদ্বোধনের পর নাগপুরে ফের এক মঞ্চে আসতে পারেন মোদী-ভাগবত

Online Desk মার্চ 3, 2025
modi-bhagwat.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে একমঞ্চে শেষবার দেখা গিয়েছে ২০২৪ সালের ২২ জানুয়ারি। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আরএসএস ও বিজেপির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে আগামী ৩০ মার্চ ফের মোদী ও ভাগবতকে এক মঞ্চে দেখা যেতে পারে নাগপুরে। শুধু তাই নয় দুজনেই সেই মঞ্চ থেকে ভাষণও দিতে পারেন বলে সূত্রের খবর।

আগামী ৩০ মার্চ নাগপুরে আরএসএসের প্রাক্তন মাধব সদাশিব গোলওয়লকরের নামাঙ্কিত মাধব নেত্রালয়ের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ও সঙ্ঘ প্রধান ভাগবত হাজির থাকবেন। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ীরও।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ শীর্ষ স্তরের বিজেপি নেতারা গেলেও সে পথে হাঁটেননি সরসঙ্ঘ চালক ভাগবত। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা সঙ্ঘ প্রধান তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত লোকসভা নির্বাচনে আরএসএস নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। যে কারণে ভোটের ফলে অনেক আসন কমে গিয়েছিল গেরুয়া শিবিরের। নির্বাচনের আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন, ‘বিজেপি আরএসএসকে ছাড়াই চলতে পারে’ বলে। অন্যদিকে মোহন ভাগবত একাধিক বার বিজেপি নেতৃত্বের অহংবোধের দিকে আঙুল তুলেছেন পরোক্ষে। সেই আবহের পর ফের এক মঞ্চে দেখা যেতে পারে মোদী ও ভাগবতকে।

Post Views: 127

Continue Reading

Previous: যাদবপুরের ঘটনায় এফআইআর-এর সংখ্যা বেড়ে ৭, স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ করেছে দুটি
Next: রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পাবে বিদর্ভ!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.