Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে গুলিযুদ্ধে মৃত্যু ২২ মাওবাদী ও এক জওয়ানের

ছত্তিশগড়ের বিজাপুরে গুলিযুদ্ধে মৃত্যু ২২ মাওবাদী ও এক জওয়ানের

Online Desk মার্চ 20, 2025
naxal.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল এক জওয়ানের। সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ২২ মাওবাদীরও। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর ও কাঙ্কেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ছত্তিশগড়ের বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী একটি জঙ্গলে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল অভিযান চালাচ্ছিল। বিজাপুরের গঙ্গালুর থানা এলাকায় সেই নকশালবিরোধী অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই গুলিযুদ্ধে জেলা রিজার্ভ গার্ড ইউনিটের এক জওয়ানের মৃত্যু হয়েছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৮ মাওবাদীর মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে এলাকায় এখনও অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এদিনই ছত্তিশগড়ের কাঙ্কের জেলা থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নকশালরা একটি আইইডি বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। সেই বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দল অল্পের জন্য রক্ষা পায়। বিস্ফোরণে নিরাপত্তা কর্মীদের কোনও গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন অফিসার-সহ দুই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ১৭ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীরা মাওবাদী সংগঠনের গঙ্গালুর এলাকার কমিটিতে বিভিন্ন পদে ছিলেন বলে জানা

Post Views: 97

Continue Reading

Previous: কেকেআরের আক্ষেপ, ঘরের মাঠে হিরো বিপক্ষের বিরাট
Next: নাইট তারকাদের জমজমাট সন্ধ্যা, বুধবার থেকে শহর আক্রান্ত আইপিএল-জ্বরে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.