Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উন্নত ভারত গঠনে নেতাজির প্রেরণা কাজে লাগবে : প্রধানমন্ত্রী

উন্নত ভারত গঠনে নেতাজির প্রেরণা কাজে লাগবে : প্রধানমন্ত্রী

Online Desk জানুয়ারি 23, 2025
modi-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: নেতাজির জন্মজয়ন্তীতে আজ বাংলা নিয়ে একটি কথা না তুলে প্রধানমন্ত্রী ওড়িষায় পরাক্রমদিবস পালনের কথা বলে গেলেন। তিনি বললেন, উন্নত ভারত গঠনে নেতাজির প্রেরণা কাজে দেবে। দেশজুড়েই আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী। শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটিকে বিসেষ ভাবে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ, পরাক্রম দিবস। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক ছিলেন। স্বপ্নের ভারত গঠনের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে চলেছে।’
মোদীর পাশাপাশি এদিন নেতাজিকে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন, সেখানে লেখা ‘দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম’। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডুয়ার্সে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানেই নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি নেতাজিকে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি দিনটি ভারতে পরাক্রম দিবস বা বীরত্বের দিন হিসাবে পালিত হয়।

ভিডিও দেখুন-

Post Views: 102

Continue Reading

Previous: স্ত্রীকে খুন, প্রেসার কুকারে সিদ্ধ করে দেহ লোপাট, ধৃত প্রাক্তন সেনাকর্মী
Next: বৃহত্তর লস অ্যাঞ্জেলসে নতুন করে ছড়াচ্ছে দাবানল, ৩১ হাজার নাগরিককে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.