Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে নীতিশ হবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিল বিজেপি

বিহারে নীতিশ হবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিল বিজেপি

Online Desk মার্চ 3, 2025
nitish-ds.jpg

ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে লড়ে বিপুল জয় পেলেও সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি তাঁকে ছাড়েননি নরেন্দ্র মোদী অমিত শাহেরা। তবে বিহারের ক্ষেত্রে ভিন্ন পথ নিতে চলেছে বিজেপি। সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদে আগেভাগেই জোটসঙ্গী নীতিশ কুমারের নামে সিলমোহর দিল গেরুয়া শিবির। আসলে এর মধ্যে কাজ করছে দিল্লির সমীকরণ। সঙ্কটকালে বিজেপিকে টিকে থাকতে হলে নীতীশ কুমারের সমর্থন অবশ্যই জরুরি। যেমন রয়েছেন চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম।
চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। ইতিমধ্যে বিহার বিধানসভা ভোটের কৌশল ঠিক করতে হরিয়ানার সূরজকুন্ডে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের নেতারা বৈঠক করেছেন। দুদিনের সেই বৈঠক শেষে বিহার বিজেপির তরফে জানানো হয় ‘মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই। নীতীশজির নেতৃত্বেই বিহারে বিধানসভা ভোটে লড়বে বিজেপি।’
সূত্রের খবর, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে সঙ্ঘ পরিবারের সাহায্য নেবে বিজেপি। ইতিমধ্যে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বিহার সফরের ঘোষণা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিহারের বিধানসভা ভোটে প্রস্তুতির অঙ্গ হিসাবে সে রাজ্যে একাধিক সভা করবেন ভাগবত। সঙ্ঘের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার বিহারের সুপৌল জেলায় সরস্বতী বিদ্যামন্দিরের নতুন ভবনের উদ্বোধন করবেন মোহন ভাগবত। পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সূত্রের খবর, বিহারে বিজেপির অনুকুলে ভোটের ময়দান প্রস্তুত করতে আপাতত তিনটি নীতি নিয়েছে আরএসএস। তার মধ্যে প্রথম হচ্ছে, অনিচ্ছুক ভোটারদের চিহ্নিত করা। দ্বিতীয়ত— ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন বিষয়গুলি চিহ্নিত করা। তৃতীয়ত— বিজেপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে এমন ঘটনা বা বিষয় খুঁজে বার করা। এখন দেখার নীতিশের হাত ধরে বিজেপি কতটা লাভবান হয় বিহারে।

ভিডিও দেখুন-

Post Views: 81

Continue Reading

Previous: অধিনায়ক রাহানের উপরই আস্থা নাইটদের, ডেপুটি ভেঙ্কটেশ
Next: ‘নজরবন্দি’ হয়ে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত? কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.