Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুনের ছাত্রী

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পুনের ছাত্রী

Online Desk মে 31, 2025
IMG-20250531-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করল আইনের এক ছাত্রীকে। শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রীর নাম শর্মিষ্ঠা পানোলি। পুনের বাসিন্দা সে। সমাজ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করে সে। যেখানে নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অসম্মানজনক ও অপমানকর’ মন্তব্য লেখা ছিল। আইনের ছাত্রীর সেই পোস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতায়। যার ভিত্তিতে ওই ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের এক আধিকারিক বলেন, শর্মিষ্ঠা পানোলি নামে এক মহিলার ইনস্টাগ্রামের ভিডিওতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে দাবি, ওই ছাত্রীকে একাধিক বার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। বাড়ি ছেড়ে চলে গিয়েছে তার পরিবারও। আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর গুরুগ্রাম থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য এর আগে অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে পুনের অন্য আরেকজন ছাত্রীকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশ। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট ওই পড়ুয়াকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় হামলা চালিয়ে ২৬ জনকে খুন করে। যার মধ্যে বেশির ভাগই ছিল পর্যটক। এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের সেনাবাহিনী গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত।

Post Views: 300

Continue Reading

Previous: আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবে ট্রাম্প প্রশাসন
Next: জামাইষষ্ঠীর বাজারে নাভিশ্বাস শ্বশুর শাশুড়ীর, তবু আপ্যায়নে ঘাটতি হলে চলে !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.