Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর সঙ্গে দেখা করলেন ডিজি রাজীব কুমার

আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর সঙ্গে দেখা করলেন ডিজি রাজীব কুমার

Online Desk জানুয়ারি 16, 2025
pppppp.jpeg

অরূপ পোদ্দার, শিলিগুড়ি: বুধবার আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই আহত পুলিশ কর্মীর সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
আহত দুই পুলিশ কর্মী বর্তমানে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। সেই আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালে হাসপাতালে হাজির হন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, এডিজি লয়ান অর্ডার জাভেদ সামিম, ও আই জি উত্তরবঙ্গ রাজিব রাজেশ কুমার যাদব ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছিল মহিলা সহ তিন আসামিকে।আদালতের শুনানির পর তাদের আবার রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আসামি ও পুলিশ কর্মীদের নিয়ে পুলিশের গাড়ি যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কাছে পৌঁছায়, তখন আচমকাই কর্তব্যরত দুই পুলিশ কর্মির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি । ঘটনায় নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য গুরুতর আহত হয়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার তাদের স্বাস্থ্যের খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব। তিনি জানান আসামী সাজ্জাক আলমকে আদালত চত্বরে অস্ত্র দিয়েছিল আবদুল হুসেন নামে এক ব্যাক্তি। পুলিশের ঘেরাটোপে কি ভাবে তাকে অস্ত্র দেওয়া হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । তিনি আরও বলেন যে অস্ত্র দিয়ে তাদের দুই পুলিশকর্মীর উপর হামলা চালানো হয়েছে তা কোন পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র নয়। আসামির খোঁজে ইতিমধ্যেই সব দিকে নজরদারি বাড়ানো হয়েছে এছাড়াও গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Post Views: 91

Continue Reading

Previous: ইংরেজিতে কথা বলতে না পারায় অপমানিত! আত্মঘাতী ১৯ বছরের নববধূ
Next: স্যালাইন-কাণ্ডের জের: নবান্নর নির্দেশে সরানো হল স্বাস্থ্য দফতরের সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.