Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বিবৃতি ঢাকার, পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় সূত্রের

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বিবৃতি ঢাকার, পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় সূত্রের

Online Desk জানুয়ারি 13, 2025
indo-bangla.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে শনিবার মহম্মদ ইউনুস সরকারের তরফে দাবি করা হয় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে রাজনৈতিক কারণে। ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার এবিষয়ে প্রশ্ন তুলল ভারত সরকারের একটি সূত্র। তাতে বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে খুন করা হলে তা কীভাবে যুক্তিযুক্ত হয়?’

শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রেস উইং বলেছে, ‘বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট ১,৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিষদ জানিয়েছে হামলা, ভাঙচুর এবং লুঠপাট মিলিয়ে ২,০১০টি ঘটনা ঘটেছে। এর জেরে সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয় ক্ষতিগ্রস্ত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১,৭৬৯টি ঘটনার মধ্যে মোটে ৬২টি অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে অন্তত ৩৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এও জানা গিয়েছে, বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে হামলাগুলো সাম্প্রদায়িক ছিল না। রাজনৈতিক কারণে হামলা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, হামলার ১,২৩৪টি ঘটনা রাজনৈতিক এবং ২০টি ঘটনা সাম্প্রদায়িক। অন্তত ১৬১টি অভিযোগ মিথ্যা।’
ওই বিবৃতির পর ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশের তরফে বলা হচ্ছে ৯৮ শতাংশের বেশি ঘটনা সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া অপরাধীদের বিচারের আওতায় আনতে অথবা এই ধরণের ঘটনা রুখতে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে?’ তোলা হয়েছে এইসব প্রশ্নও।

Post Views: 241

Continue Reading

Previous: বিনোদিনীর প্রচারে কুণালের অনুষ্ঠানে হাজির রুক্মিণী, আসেননি কেন ‘দেব’ ?
Next: স্কুলের জানালার কাচ ভেঙে জখম পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.