Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুরের’ পর পঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি, ছুটি বাতিল, বন্ধ স্কুল

‘অপারেশন সিঁদুরের’ পর পঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি, ছুটি বাতিল, বন্ধ স্কুল

Online Desk মে 8, 2025
20250508_153256.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে রাজস্থান ও পাঞ্জাবে পূর্ণ সতর্কতা জারি করা হল। সীমান্তবর্তী জেলাগুলিতে বন্ধ করা হল স্কুল। পাশাপাশি প্রশাসন ও পুলিশের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অপারেশন সিঁদুরের একদিন পর সীমান্তবর্তী দুই রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হল।

পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির জন্য উভয় রাজ্যই প্রস্তুতি সেরে রাখছে। উল্লেখ্য, পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৫৩২ কিলোমিটার। রাজস্থানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে প্রায় ১,০৭০ কিলোমিটার। জানা গিয়েছে, পঞ্জাব পুলিশ ৭ মে থেকে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে এবং রাজ্য সরকার ছয়টি সীমান্তবর্তী জেলায় স্কুল বন্ধ করে দিয়েছে। সূত্রের খবর, রাজস্থান সরকারও সীমান্ত এলাকায় মোতায়েন সমস্ত প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে।

চলমান উত্তেজনার আবহে, পঞ্জাবের ছয়টি সীমান্ত জেলা – ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর এবং তারন তারানের সমস্ত স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। বুধবার পাঞ্জাবের মন্ত্রী আমান অরোরা বলেছেন, ‘পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের ৫৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। তাই, যে কোনও সামরিক উত্তেজনার সময় পাঞ্জাব সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সীমান্তের কাছের সমস্ত জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে।’

Post Views: 93

Continue Reading

Previous: পাক গোলাবর্ষণে সীমান্তে শহীদ কলকাতার দীনেশ, রেখে গেলেন অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে
Next: পাকিস্তানের এয়ার ডিফেন্স র‍্যাডার ধ্বংস করল ভারত

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.