Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নোংরা মানসিকতার প্রতিফলন’, ইউটিউবার রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

‘নোংরা মানসিকতার প্রতিফলন’, ইউটিউবার রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
ranveer-allahbadia.jpg

ওঙ্কার ডেস্ক: ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের এজলাসে রণবীর আল্লাহবাদিয়া মামলার শুনানি হয়। সেই শুনানির সময় বাবা-মার যৌন সম্পর্ক নিয়ে ইউটিউবার যে মন্তব্য করেছিলেন তার জন্য তাঁকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত।
তবে এদিন রণবীর আল্লাহবাদিয়াকে স্বস্তিও দিয়েছে সর্বোচ্চ আদালত। রণবীরকে গ্রেফতার করা যাবে না বলেও বিচারপতি জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালত জানায়, রণবীরের মন্তব্যে ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন হয়েছে। বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার লাইসেন্স পাওয়া যায় না। বিচারপতি কান্ত রণবীরকে ভর্ৎসনা করে বলেছেন, রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্যন্ত খারাপ। সেটারই প্রকাশ ঘটেছে তাঁর বক্তব্যে।
উল্লেখ্য, বাবা-মায়ের যৌন সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন ইউটিউবার রণবীর। যা প্রকাশ্যে আসতে গোটা দেশে নিন্দার ঝড় বয়ে যায়। অসম, মহারাষ্ট্র এমনকি দেশের একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়। সমস্ত মামলা থেকে মুক্তি পেতে এবং আগাম জামিনের আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার। বেশ কিছু শর্তের বিনিময়ে আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছে। এদিন সুপ্রিম কোর্টে রণবীরের হয়ে সওয়াল করেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে অভিনব চন্দ্রচূড়।

Post Views: 120

Continue Reading

Previous: ‘মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন’, ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর
Next: বিশ্ববিজয় করে স্বামীজির ঘরে ফেরার স্মরণে ম্যারাথন বজবজে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.