Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জানুয়ারি 17, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পুনে-নাসিক হাইওয়েতে একটি মিনিভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে আহত বেশ কয়েকজন। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসিক থেকে পুনের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টেম্পো ধাক্কা মারে মিনিভ্যানে৷ এরপর মিনিভ্যানটি গিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি বাসকে। এর ফলে প্রাণ হারালেন ৯ জন।
বিষয়টি নিয়ে পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ জানান, নাসিক থেকে পুনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে৷ মিনিভ্যানটি নারায়ণগাঁওয়ের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে মিনিভ্যানে থাকা যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন মহিলা, চারজন পুরুষ ও একজন শিশু। ঘটনায় গুরুতর আহত তিনজন৷
ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। পাশাপাশি নিহতদের পরিবারের জন্যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Post Views: 82

Continue Reading

Previous: কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের ,আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত
Next: বাঘের খোঁজে ৮ টি বনদপ্তরের টিম, তবুও অধরা বান্দোয়ানের বাঘ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.