Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সইফের হামলাকারী’ সন্দেহে আটক যুবক, চাকরি হারানোর সঙ্গে ভাঙল বিয়েও

‘সইফের হামলাকারী’ সন্দেহে আটক যুবক, চাকরি হারানোর সঙ্গে ভাঙল বিয়েও

Online Desk জানুয়ারি 27, 2025
akash.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার সন্দেহে এক যুবককে আটক করেছিল পুলিশ। আর তার জেরে ওই যুবককে হারাতে হল চাকরি। শুধু তাই নয় ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে গিয়েছে তাঁর। আর এই গোটা বিষয়টির জন্য তিনি দায়ী করেছেন পুলিশকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই যুবকের নাম আকাশ কৈলাশ কনোজিয়া। তাঁর বয়স ৩১ বছর। মহারাষ্ট্রের এক ভ্রমণ সংস্থায় কাজ করতেন তিনি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চড়ে ১৭ জানুয়ারি রাতে বিলাসপুরে যাচ্ছিলেন আকাশ। উদ্দেশ্য হবু স্ত্রীয়ের সঙ্গে সাক্ষাৎ করা। কোলাবার বাসিন্দা ওই যুবককে সইফের হামলাকারী সন্দেহে সেই যাত্রাপথে আটক করে আরপিএফ। তাঁকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। সেই সঙ্গে আকাশের নাম ও ছবি-সহ একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয় আরপিএফ -এর তরফে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। এরপর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। গোদের উপর বিষফোঁড়ার মতো বিয়েও ভেঙে যায় ওই যুবকের।
আকাশের অভিযোগ, আরপিএফ কর্মীরা তাঁকে আটক করার পর তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। শুধু তাই নয় নিজের সপক্ষে প্রমাণ দেখানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। আকাশ যে আদৌ সইফের হামলাকারী ছিল না, তা মানতে রাজি ছিল না পুলিশ। যদিও পরে নিজেদের ভুল বুঝতে পুরে আকাশকে ছেড়ে দেন তদন্তকারীরা।
উল্লেখ্য চলতি মাসের ১৫ তারিখে রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতী একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অভিনেতার চিকিৎসা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 114

Continue Reading

Previous: মহাকুম্ভে জোড়া দুর্ঘটনা, একই দিনে নৌকাডুবি, অগ্নিকাণ্ড
Next: কবরস্থান থেকে মৃতদেহ তুলে পাচার করতে গিয়ে ধৃত ১, চক্রের সন্ধানে পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.