Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন পণ্যেও ৫০ শতাংশ শুল্ক চাপানো দরকার, ট্রাম্পকে নিশানা থারুরের

মার্কিন পণ্যেও ৫০ শতাংশ শুল্ক চাপানো দরকার, ট্রাম্পকে নিশানা থারুরের

Online Desk আগস্ট 8, 2025
20250808_131916.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে কৃষকদের স্বার্থে কোনও আপস করা হবে না বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনকে নিশানা করলেন কংগ্রেস নেতা শশী থারুর।

কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর জানান, ওয়াশিংটনের কাছে কোনও রকম নত হওয়া নয়। বরং তিনি ইটের বদলে পাটকেলের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মার্কিন পণ্যেও ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো উচিত ভারতের। কেন্দ্রীয় সরকারকে তাঁর পরামর্শ, ওয়াশিংটনের চালে বিভ্রান্ত না হয়ে বিকল্প বাজার খুঁজে নেওয়া দরকার। থারুরের কথায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই চাপের মুখে রুখে দাঁড়াতে হবে নয়াদিল্লিকে। তাদের পণ্যেও চাপাতে হবে পাল্টা-শুল্ক। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি প্রথমে ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করার কারণে ভারতের উপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মোটের উপর যা দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

ভারতের পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপানো প্রসঙ্গে থারুর বলেন, ‘আমি মনে করি ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ অযৌক্তিক, অনুচিত এবং ভুল। ওদের অভিযোগ, কেন আমরা রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনছি। আমরা এটা করছি খোলাখুলি এবং সমস্তরকমের নিয়ম মেনে।’

অন্য দিকে, বৃহস্পতিবারই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। এসআইআর ইস্যু নিয়ে সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। মোদী সরকার ও নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সেই আবহে মোদী সরকারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা থারুর।

Post Views: 191

Continue Reading

Previous: ট্রাম্পের শুল্কনীতির প্রেক্ষিতে উচ্চপর্যায়ে বৈঠক মোদির, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের মোড় ঘুরতে পারে কোন দিকে ?
Next: সিবিআই এর কাজে হতাশ আরজি কর নির্যাতিতার বাবা মা; মেরুদন্ড দেখান, বললেন মা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.