Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকাশ জয় করে দেশের মাটিতে শুভাংশু, আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি

মহাকাশ জয় করে দেশের মাটিতে শুভাংশু, আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি

Online Desk আগস্ট 17, 2025
152476144.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকাশ জয় করে অবশেষে ঘরে ফিরলেন ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদচিহ্ন রাখা ভারতীয় নভোচর হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। এর আগে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই বায়ুসেনা আধিকারিক। গত ১৫ জুলাই ‘অ্যাক্সিওম-৪ মিশন’ সম্পূর্ণ করে পৃথিবীতে ফেরেন শুভাংশু। তবে সেই সময় অবতরণ করেছিলেন আমেরিকায়। প্রায় এক মাস পর রবিবার ভোরে দিল্লির মাটিতে পা রাখলেন তিনি।
রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল মানুষের ঢল। জাতীয় পতাকা হাতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের পাশাপাশি বিমানবন্দরে হাজির ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উৎসবমুখর এই অভ্যর্থনায় আবেগে ভেসে যান শুভাংশু। তিনি হাত নেড়ে কৃতজ্ঞতা জানান সমর্থন ও ভালোবাসায় ভরিয়ে দেওয়া মানুষদের।
দেশে ফেরার আগে বিমানে বসে আবেগঘন একটি বার্তা শেয়ার করেছিলেন এই মহাকাশচারী। নিজের পোস্টে লিখেছিলেন, “ভারতে ফেরার পথে আমার মনে হচ্ছে এখানকার মানুষদের বিদায় জানাতে কষ্ট লাগছে। গত এক বছর ধরে এরা আমার বন্ধু, পরিবারের মতো হয়ে উঠেছিল। তবে একই সঙ্গে আনন্দ হচ্ছে, কারণ অভিযানের পর প্রথমবার দেশে ফিরছি, প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। জীবন এমনই সবকিছু একসঙ্গে উপহার দেয়।” পোস্টের শেষে তিনি উল্লেখ করেছিলেন বলিউডের কালজয়ী সিনেমা ‘স্বদেশ’ এর জনপ্রিয় গান ‘ইউন হি চালা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া”।
সূত্রের খবর, রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে শুভাংশুর। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ভারত বর্তমানে ‘গগনযান মিশন’-এর প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালের মধ্যে ইসরো নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। সেই বৃহত্তর যাত্রারই অংশ হিসাবে শুভাংশু শুক্লা অংশ নিয়েছিলেন অ্যাক্সিওম-৪ অভিযানে এবং দেশের নাম সগর্বে তুলে ধরেছেন আন্তর্জাতিক মঞ্চে।
শুভাংশুর দেশে ফেরা শুধু একটি মহাকাশচারীর প্রত্যাবর্তন নয়, বরং গোটা জাতির জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহিত করবে এবং ভারতের স্বপ্ন ‘গগনযান মিশন’-এর ভিত্তিকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Post Views: 186

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা, মৎসজীবীদের জন্য কড়া সতর্কতা
Next: অসমে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি সরকারের

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.