Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বহু গাছ কাটা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ: সুপ্রিম কোর্ট

বহু গাছ কাটা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ: সুপ্রিম কোর্ট

Online Desk মার্চ 26, 2025
green-tree.jpg

ওঙ্কার ডেস্ক: একের পর এক গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ। একটি মামলায় এমনটাই পর্যবেক্ষণ দেশের সুপ্রিম কোর্টের। তাজমহলের কাছে প্রায় সাড়ে ১০ হাজার স্কোয়্যার কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে তাজ ট্র্যাপিজিয়াম জোন। ওই সংরক্ষিত এলাকা থেকে প্রায় সাড়ে চারশো গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। অবশেষে মামলাটি গড়ায় দেশের শীর্ষ আদালতে।
সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ ওই মামলায় জানিয়েছে, প্রতিটি গাছ কাটার জন্য অভিযুক্তকে এক লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ ৪৫৪টি গাছ কাটার জন্য অভিযুক্তকে মোট চার কোটি ৫৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে ৪৫৪টি গাছ কেটে ফেলা হয়েছে, তা থেকে পরিবেশের যে মঙ্গল হত তা পুনরুদ্ধার করতে আরও ১০০ বছর লেগে যাবে। এমনকি গাছগুলি কাটার জন্য কারও অনুমতির তোয়াক্কা করেননি অভিযুক্ত।
এদিন আদালতে অভিযুক্তের আইনজীবী মুকুল রোহতগিও মেনে নেন তাঁর মক্কেল ভুল করেছেন। তবে এত টাকা জরিমানা দেওয়া তাঁর মক্কেলের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তাই জরিমানার অঙ্ক কমানোর জন্য তিনি আবেদন করেন। শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানায় অভিযুক্তকে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে সকল পক্ষের সম্মতিতে অভিযুক্তের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের নিষ্পত্তি হবে।

Post Views: 122

Continue Reading

Previous: যুদ্ধ থামাতে হামাসের বিরুদ্ধে রাস্তায় ক্লান্ত গাজাবাসী
Next: বেলগাছিয়ার ভাগাড়-বিপর্যয় দেখে ধাপার স্তুপ নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.