Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রুটের শতরানে রাঁচিতে লড়াইয়ে ইংল্যান্ড

রুটের শতরানে রাঁচিতে লড়াইয়ে ইংল্যান্ড

Online Desk ফেব্রুয়ারি 23, 2024
thumb_9066-1.jpg

স্পোর্টস ডেস্ক :রাঁচিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩০২। প্রথম সেশনেই ৫ উইকেট তুলে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেশনে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিনরা। দিনের শেষে ১০৬ রান করে অপরাজিত জো রুট। ৩১ রান করে অপরাজিত অলি রবিনসন। ভারতীয় দলের হয়ে ৭০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। ৬০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৫৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ৮৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ওপেনিং জুটিতে ৪৭ রান যোগ করেন জাক ক্রলি (৪২) ও বেন ডাকেট (১১)। দুই ওপেনারকেই আউট করেন আকাশ দীপ। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ বল খেলেই আকাশ দীপের তৃতীয় শিকার হন অলি পোপ (০)। এরপর জনি বেয়ারস্টোকে (৩৮) নিয়ে পাল্টা লড়াই শুরু করেন রুট। ৩৫ বলে ৩৮ রান করে অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে যান বেয়ারস্টো। ৩ রান করে জাডেজার বলে এলবিডব্লু হয়ে যান স্টোকস। এরপর দ্রুত রান করার বদলে টেস্টের চিরাচরিত প্রথা মেনে ব্যাটিং শুরু করেন রুট ও বেন ফোকস (৪৭)। টম হার্টলি করেন ১৩ রান.

Post Views: 101

Continue Reading

Previous: মাঠে ফের দেখা সৌরভ-শাহরুখের, কী কথা হলো বাদশাহ আর মহারাজের
Next: শুক্রবার ফের অশান্ত হরিয়ানা চললো লাঠি ,টিয়ার গ্যাস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.