Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রিঙ্কুর ব্যাটেই আইরিশ সিরিজ ভারতের

রিঙ্কুর ব্যাটেই আইরিশ সিরিজ ভারতের

Online Desk আগস্ট 21, 2023
1000330935.jpg

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ব্যাটহাতে রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংরা ভারতের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েই এসেছিলেন। এদিনও বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যাটারদের তৈরি করা রাস্তায় হেঁটে ভারতের জয়টা একেবারে পাকা করে দিলেন প্রসিদ্ধ, রবি বিষ্ণোইরা। আর সেইসঙ্গে সিরিজ জয়ও সম্পূর্ণ টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যান বজায় রেখে ৩৩ রানে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। এখন অপেক্ষা হোয়াইট ওয়াশের।

প্রথম ম্যাচে না পারলেও, এই ম্যাচে বড় রানের ইনিংস খেলেছেন রুতুরাজ গায়কোয়াড়। সিরিজে ভারতীয় দলের হয়ে প্রথম অর্ধশতরান করলেন তিনিই। আইরিশ ব্রিগেড়ের বিরুদ্ধে এই ম্যাচেই প্রথমবার ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। শেষ মুহূর্তে তাঁর এবং সিবম দুবের ঝোরো পার্টনারশিপটাই ভারতের বড় রানের ইনিংসটা তৈরি করে দিয়েছিল। সেখানেই ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন রিঙ্কু সিং এবং শিবম দূবে অপরাজিত ছিলেন ২২ রানে।টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। শুরুটা রুতুরাজ গায়কোয়াড়ার হাত ধরে ভালভাবেই করেছিল ভারতীয় দল। যদিও যশস্বী জয়সওয়াল এদিন বড় রান করতে পারেননি। সঞ্জু স্যামসন ৪০ রান করলেও, খানিকটা ধীর গতির ক্রিকেট খেলেই ফিরেছিলেন তিনি। সেই পরিস্থি্তি থেকেই মাঠে এসেছিলেন রিঙ্কু সিং। প্রথমে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি্ বেধেছিলেন তিনি। যদিও সেই পার্টনারসিপ খুব একটা দীর্ঘহ হয়নি। এরপর রিঙ্কু এবং শিবম দূবের ঝোরো অর্ধশতরানের পার্টনারসিপে ভর করেই বড় রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া।

১৮৫ রান করেছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে কার্যত এঅকা হাতেই লড়াইটা সুরু করেছিলেন অ্যান্ড্রু বালবার্নি। কিন্তু অন্যান্য ব্যাটারদের বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে দেননি প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোইরা। পল স্টার্লিং এবং লরকান টাকারকে ১৯ রানের মধ্যেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। রবি বিষ্ণোইয়ের শিকার ক্যাম্ফার এবং ডকরেল। কিন্তু বালবার্নি লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। শেষপর্যন্ত তাঁকে ৭২ রানে থামিয়ে দেন অর্শদীপ সিং। এদিন দুই উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাও। ১৫২ রানেই শেষপর্যন্ত থামতে হয় আয়ারল্যান্ডকে।

Post Views: 134

Continue Reading

Previous: অবশেষে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next: অবশেষে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশে নীতিশ রানা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.