Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইগো সরিয়ে রাখতে হবে সিনিয়রদের সম্মান দিতে কলকাতায় এসে গম্ভীরকে পরামর্শ কপিলের

ইগো সরিয়ে রাখতে হবে সিনিয়রদের সম্মান দিতে কলকাতায় এসে গম্ভীরকে পরামর্শ কপিলের

Online Desk ডিসেম্বর 19, 2025
ICC.jpg

স্পোর্টস রিপোর্টার : ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। সঙ্গে ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। অনুষ্ঠানের ফাঁকে কপিল দেব বললেন, “কলকাতার আবেগ সবার থেকে আলাদা নিজস্ব একটা ক্যারেক্টর আছে।” মিতালিও কলকাতার এই চরিত্র তুলে ধরেন। তিনি বলেন, “মাত্ৰ ২ ম্যাচ খেলেছি কিন্তু তাতেই ইডেনের আবেগ লক্ষ করেছি। রিচা, হরপ্রীতরাও করবে।” ভারতের মহিলা বিশ্বকাপ জয় প্রসঙ্গে বললেন, “প্রতিবার আমরা ভাবতাম বিশ্বকাপ জিতব কিন্তু তা আর হয়ে উঠতো না, শেষ মুহূর্ততে আমার ধৈর্য হারিয়ে ফেলতাম। অবশেষে জিতলাম।”

কপিল দেব নিজের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ নিয়ে বললেন, “অনেকে আমাকে আমার ভিভের ক্যাচটা নিয়ে বলে কিন্তু এখনও আমি ভাবতে পারি না কী করে হল। তখন ক্রিকেটে পয়সা ছিল না। একবার আমরা পানশালাতে যাই চিন্তা ছিল কে টাকা দেবে। আমি ম্যানেজারকে বলি কে টাকা দেবে। এখন ক্রিকেটে পয়সা আসছে ভালো বিষয়। তবে আমার বিশ্বাস ছিল আমরা বিশ্বকাপ জিতব। দল হিসাবে খেলেছি বলেই জিতেছি বিশ্বকাপ।”

বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বললেন, “গম্ভীরের কোচ হিসাবে সবাইকে নিয়ে চলা উচিত। ও কী করে একটা লেগ স্পিনারকে স্পিন করা শেখাবে। টিমের থেকে ইগো বড়ো হলে সাফল্য আসে না। আর ক্যাপ্টেনের দেশের থেকে কোন কিছু বড় হতে পারে না। সেটা সবাইকে মানিয়ে নিতে হবে।সততা থাকা খুব জরুরি। এখনকার সময় বদলেছে সেটা হয়তো দেখা যায় না।”এছাড়া কপিল নাম না করে রোহিত, কোহলিকে ঘুরিয়ে বললেন, সিনিয়রদের সম্মান দেওয়া খুব দরকার। এতো বছর তোমাদের দিয়েছে। তোমার ড্রাইভার ৬০ বছর হলেও তাকে ছুঁড়ে ফেলা উচিত না।

Post Views: 271

Continue Reading

Previous: হাসপাতালের গাফিলতিতে মধ্যপ্রদেশে পাঁচ শিশুর শরীরে এইচআইভি; সাসপেন্ড দুই চিকিৎসক
Next: হাদির মৃত্যুর পর প্রাণভয়ে বাংলাদেশের অনান্য প্রার্থীরা; ফেব্রুয়ারিতে কতটা নির্বিঘ্নে ভোট হবে সংশয়ে নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.