Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওয়েঙ্গারের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি

ওয়েঙ্গারের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি

Online Desk নভেম্বর 21, 2023
262A4830.JPG

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলের তরুণ প্রতিভা অন্বেষণে কিংবদন্তি প্রশিক্ষক তথা ফিফার বিশ্বব্যাপী ফুটবল ডেভলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশা সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।এই মউ স্বাক্ষরিত হয় এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এবং ওড়িশা সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের সচিব আর বীনিল কৃষ্ণের মধ্যে। ওড়িশার ক্রীড়া মন্ত্রী তুষার কান্তি বেহরা উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক চুক্তির সময়ে। ভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা কল্যাণ চৌবে বলেন, “ওড়িশা সরকা এবং ফিফা সভাপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে যত রকম ভাবে সম্ভব সব রকম ভাবে পাশে থাকার জন্য। তার ফল হিসেবেই আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার। তাঁর গাইডেন্স, লিডারশিপ, টেকনিক্যাল পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি ভারতের স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে সাহায্য করবে। প্রথম পদক্ষেপ হিসেবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যোগ্য অর্জনকরা আমাদের বর্তমান লক্ষ্য এবং দ্রুতই বিশ্বকাপের মূল পর্বে প্রতিনিধিত্ব করা।”আর্সেন ওয়েঙ্গার বলেন, “ভারতে এসে আমার ভাল লাগছে। আমরা অনুভব করেছি ২১১ দেশের মধ্যে অধিকাংশ দেশেই যথার্থ ইউথ এডুকেশন সিস্টেম নেই। সেরা দেশগুলোর কাছে সেই দেশের শিশুদের জন্য সেরা শিক্ষার পরিকাঠানো বা ব্যবস্থা রয়েছে কিন্তু অনেক শিশুই সেই সুযোগ পায় না। ওড়িশায় যে রকম সুযোগ সুবিধা রয়েছে, যতটা পরিকাঠামো উন্নত তা এক কথায় অসাধারণ। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হল প্রতিটা প্রতিভাকে সুযোগ দেওয়া। ভারত থেকে সেরা ফুটবলার তুলে আনতে গেলে প্রয়োজন ভাল মানের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া। আমরা জানি না কত দিনে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারব কিন্তু শিক্ষা ছাড়া সেখানেই পড়ে থাকব যেখানে পড়ে আছি। আমাদের লক্ষ্য ফুটবল ম্যাপে ভারতকে ফিরিয়ে আনা। ১৫ বছর বয়সে ফুটবল খেলা শুরু করা যায় না, এটা ৫-৬ বছর বয়সে করতে হয়।”এদিন কলিঙ্গ স্টেডিয়ামে ভারত বনাম কাতার ম্যাচও দেখবেন বিশ্ব ফুটবলের এই তারকা কোচ।

Post Views: 59

Continue Reading

Previous: কলকাতা ম্যারাথনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলিম্পিকের রুপো জয়ী তারকা
Next: জয়নগরে ত্রাণ নিয়ে কংগ্রেসের প্রতিনিধিরা

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.