Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরান ও ইজরায়েল থেকে ৪,৪০০ জনেরও বেশি ভারতীয় উদ্ধার: বিদেশ মন্ত্রক

ইরান ও ইজরায়েল থেকে ৪,৪০০ জনেরও বেশি ভারতীয় উদ্ধার: বিদেশ মন্ত্রক

Online Desk জুন 27, 2025
indian-iran.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর দুই দেশে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করে ভারত সরকার। এখনও পর্যন্ত ১৯টি বিমানে করে দুই দেশ থেকে ৪৪০০ জনের বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে জানাল বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ইরান থেকে ১৭৩ জন ভারতীয়ের একটি দল বিশেষ বিমানে বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছে। বিমানটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে উড়েছিল। একদিন আগে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘অপারেশন সিন্ধু’ সম্পর্কে বলেছিলেন, নয়াদিল্লি পরিস্থিতি মূল্যায়ন করছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে পদক্ষেপ নেবে।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘অপারেশন সিন্ধু’ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি বিমানে শুধু ইরান থেকে ৩৪০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করে আনা হয়েছে। জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আর্মেনিয়ার ইয়েরভান থেকে একটি বিশেষ বিমান ২৬ জুন রাত ১০:৩০ মিনিটে নয়াদিল্লিতে অবতরণ করেছে। বিমানটি ইরান থেকে ১৭৩ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফিরেছে।’ এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি জানান, ‘‘অপারেশনসিন্ধু’র অংশ হিসেবে, ১৯টি বিশেষ বিমানে করে এখনও পর্যন্ত মোট ৪৪১৫ জন ভারতীয় নাগরিককে (ইরান থেকে ৩৫৯৭ জন এবং ইজরায়েল থেকে ৮১৮ জন) উদ্ধার করে আনা হয়েছে, যার মধ্যে ৩টি আইএএফ বিমানও রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন ওসিআই কার্ডধারী, ৯ জন নেপালি নাগরিক, ৪ জন শ্রীলঙ্কান নাগরিক এবং এক ভারতীয় নাগরিকের ১ জন ইরানি সঙ্গীকেও ইরান থেকে উদ্ধার করে আনা হয়েছে।’

Post Views: 234

Continue Reading

Previous: সিয়ারসোলের ১৮৯ বছরের পিতলের রথে থাকেন দামোদর চন্দ্র জিউ
Next: অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকা কে খুন করলো প্রেমিক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.