Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সিঙ্গাপুরে হাসপাতালে আসা পুরুষ দর্শনার্থীকে শ্লীলতাহানি করে জেল হেফাজতে ভারতীয় নার্স

সিঙ্গাপুরে হাসপাতালে আসা পুরুষ দর্শনার্থীকে শ্লীলতাহানি করে জেল হেফাজতে ভারতীয় নার্স

Online Desk অক্টোবর 25, 2025
jail.jpg

ওঙ্কার ডেস্ক: হাসপাতালে ভর্তি ছিলেন এক রোগী। তাঁকে দেখতে এসে যৌন নিগ্রহের শিকার হন এক পুরুষ আত্মীয়। অভিযোগের তীর প্রতিষ্ঠানের এক ভারতীয় পুরুষ নার্সের দিকে। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের একটি প্রিমিয়াম হাসপাতালে। ইতিমধ্যে আদালত অভিযুক্ত নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। সেই সঙ্গে দুই বার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত জুন মাসে র্যাাফেলস হাসপাতালে পুরুষ দর্শনার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ৩৪ বছর বয়সী এলিপে শিভা নাগুর বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, নির্যাতিত ব্যক্তির ‘জীবাণুমুক্ত’ করতে চেয়েছিলেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ভারতীয় নার্সকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। নির্যাতিত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য আদালতের নথি থেকে মুছে ফেলা হয়েছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া বলেন, নির্যাতিত ব্যক্তির ঠাকুরদা ভর্তি ছিলেন নর্থ ব্রিজ রোডের হাসপাতালে। গত ১৮ জুন তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সন্ধ্যা ৭.৩০ টার দিকে রোগীদের শৌচালয়ে প্রবেশ করেন নির্যাতিত। তখন শৌচালয়ে ঢুকে পড়ে এলিপে। ফুয়া বলেন, নির্যাতিতকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাতে, এলিপে হাতে সাবান লাগিয়ে তাঁকে শ্লীলতাহানি করে।

আদালতে নির্যাতিতর আইনজীবী বলেন, অভিযোগকারী সেই সময় নড়াচড়া করেননি কারণ তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। এই ঘটনার পরে নির্যাতিত তাঁর ঠাকুরদার বেডে ফিরে আসে। পরবর্তীতে কী ঘটেছিল তা আদালতের নথিতে প্রকাশ করা হয়নি, তবে মামলাটি ২১ জুন রিপোর্ট করা হয়। অভিযোগের দু দিন পর এলিপেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালত তার সাজা ঘোষণা করে।

Post Views: 108

Continue Reading

Previous: পাঁচিলে সজোরে গিয়ে ধাক্কা মারল এসইউভি, মৃত্যু ৫ জনের
Next: হোটেলের খাটের ভিতর উদ্ধার রক্তাত দেহ; মদ্যপ অবস্থায় শাসরোধ করে খুন বলে অনুমান

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.