Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চলছে হামলা, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক

চলছে হামলা, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক

Online Desk জুলাই 29, 2026
ship.jpg

ওঙ্কার ডেস্ক: কৃষ্ণ সাগরের কাছে ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। এই পরিস্থিতিতে সেখানে একটি কার্গো জাহাজে আটকে পড়েছেন ১৩ ভারতীয়-সহ ১৫ জন নাবিক। নাবিকদের সংগঠন ‘ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ এই তথ্য জানিয়েছে। সংগঠনটির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আটকে পড়া নাবিকরা ‘ভয়াবহ ও প্রাণনাশের হুমকি পরিস্থিতির’ মধ্যে রয়েছেন।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘এমভি আমির-১ জাহাজটি বর্তমানে ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে রয়েছে। এতে ১৩ ভারতীয় নাবিক-সহ মোট ১৫ জন ক্রু সদস্য রয়েছেন। তাঁরা ভয়াবহ ও প্রাণনাশের-হুমকি পরিস্থিতিতে আটকে পড়েছেন।’ নাবিকদের সংগঠনটি আরও জানিয়েছে, ‘জাহাজটির ঠিক কাছেই বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হচ্ছে। নাবিকরা যে কোনও মুহূর্তে সরাসরি আক্রান্ত হতে পারে, সেই আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।’ ইতিমধ্যে তারা ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ, সংশ্লিষ্ট পতাকাবাহী দেশ এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ ছাড়া তাঁদেরকে যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় সেই দাবিও জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ১৩ ভারতীয় নাবিকের আটকে পড়ার প্রসঙ্গে বিদেশ মন্ত্রক বা জাহাজ পরিচালক সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণ উপকূলে সম্প্রতি ধারাবাহিক ভাবে হামলা চলছে। সেই আবহে এই খবর সামনে এল। গত সোমবারই ভারত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুককে তলব করেছিল। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ইউক্রেনের দূতের কাছে ভারতের তরফে সেই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে। সেই সঙ্গে বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি।

Post Views: 27

Continue Reading

Previous: উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
Next: আসামে বন্যায় মৃত ৭৫, ক্ষতিগ্রস্থ প্রায় সাড়ে ৩ লাখ মানুষ

সম্পর্কিত গল্প

misir-besra.png

এক কোটির মাথার দাম! অবশেষে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

Online Desk জুলাই 29, 2026
MADAN.jpg

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা মদন মিত্রের

Online Desk জুলাই 29, 2026
kanwar-yatra.jpg

উত্তরপ্রদেশে কানওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ করা হল মাংস-সহ আমিষ খাবারের দোকান

Online Desk জুলাই 29, 2026

You may have missed

misir-besra.png

এক কোটির মাথার দাম! অবশেষে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

Online Desk জুলাই 29, 2026
MADAN.jpg

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা মদন মিত্রের

Online Desk জুলাই 29, 2026
kanwar-yatra.jpg

উত্তরপ্রদেশে কানওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ করা হল মাংস-সহ আমিষ খাবারের দোকান

Online Desk জুলাই 29, 2026
khwaja-asif.png

‘এরা ভারতীয়দের মত শত্রু’, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের তোপ খোয়াজা আসিফের

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.