নিজস্ব সংবাদদাতা : আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য বিশেষ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের রাজধানীতে।
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। কিন্তু তারপর রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের উত্তরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও জারি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। তবে মালদা ও দুই দিনাজপুরে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।