Skip to content
আগস্ট 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাত্র বিক্ষোভে ছররা গুলিতে জখম পড়ুয়ার অভিযোগ নিতে অস্বীকার দিল্লি পুলিশের, থানাতে ধরনায় রাহুল

ছাত্র বিক্ষোভে ছররা গুলিতে জখম পড়ুয়ার অভিযোগ নিতে অস্বীকার দিল্লি পুলিশের, থানাতে ধরনায় রাহুল

Online Desk আগস্ট 21, 2026
1000367633.webp

ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ছররা বন্দুক ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল। পেলেট গানে জখম হয়েছিল একাধিক পড়ুয়া। সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল শুক্রবার। এদিন দিল্লি পুলিশের বিরুদ্ধে ধরনায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

অভিযোগ, বিক্ষোভে আহত এক পড়ুয়ার অভিযোগ নিতে চাইছে না পুলিশ। পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসেন রাহুল। দিল্লি পুলিশের অবশ্য দাবি, ২০ জুলাইয়ের সংসদ অভিযান ঠেকাতে কোনও ছররা বন্দুক ব্যবহার করা হয়নি। পুলিশের এই বক্তব্য মানতে নারাজ রাহুল।
কংগ্রেস নেতার দাবি, ওইদিন নিরাপত্তারক্ষীদের ছোড়া ছররায় একাধিক বিক্ষোভকারী আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন সাহিল লোচভ। তাঁর শরীরে ছররার আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাহিলকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন রাহুল। সেখানে তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখানো হয়। অভিযোগ, ১৪ অগস্ট সাহিল এক নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়নি। অভিযোগ গ্রহণের কোনও প্রাপ্তিস্বীকারও দেওয়া হয়নি বলে দাবি। এরপর ১৭ অগস্ট ই-মেলের মাধ্যমে ফের অভিযোগ জানান সাহিল। সেখানেও সাড়া মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত শুক্রবার সাহিলকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছন রাহুল গান্ধী। তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করে এফআইআর দায়ের করার দাবি জানান। ডিসিপি প্রথমে দেখা করতে না চাইলে থানার সামনেই বসে পড়েন বিরোধী দলনেতা। পরিস্থিতি ঘিরে সেখানে উত্তেজনা তৈরি হয়।

Post Views: 29

Continue Reading

Previous: কলকাতায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
Next: সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে ককরোচ জনতা পার্টির নেতা

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.