Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় ছাত্রের ৩৫ মাসের কারাদণ্ড

সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় ছাত্রের ৩৫ মাসের কারাদণ্ড

Online Desk জুলাই 16, 2025
jail.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুরে এক নির্মাণ শ্রমিককে নদীতে ফেলে দেওয়ার কারণে মৃত্যুর ঘটনায় এক ভারতীয় ছাত্রকে ৩৫ মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের আদালত। মদ্যপ অবস্থায় নদীতে ওই শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

রিপোর্ট অনুসারে, ওই ভারতীয় ছাত্রের নাম লেঘা পবন। ২২ বছর বয়স তার। গত বছরের ৩০ জুন রাতে ৩৩ বছর বয়সী নির্মাণ শ্রমিক জসবীর সিংকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনাচক্রে নিহত ওই নির্মাণ শ্রমিকও ভারতীয়। তিনি বিবাহিত এবং দুই সন্তান রয়েছে তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আদালত জেনেছে ৩০ জুন রাতে যখন ঘটনাটি ঘটেছিল তখন লেঘা এবং সিং দুজনেই মদ্যপ ছিলেন। অভিযোগ, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্লার্ক কোয়েতে জসবীর সিংকে নদীতে ফেলে দেওয়া হয়। কয়েক ঘন্টা পরে ডুবুরিরা তাঁর মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর গ্রেফতারি এড়াতে লেঘা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পরের দিন সকালে তাকে গ্রেফতার করা হয়।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর ঝিয়ং সিউ ইয়িন বলেন, লেঘা জানতেন যে ওই শ্রমিক নেশাগ্রস্ত ছিলেন এবং ধাক্কা দেওয়ার ফলে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল। তিনি আরও উল্লেখ করেন, ওই শ্রমিককে সাহায্য না করেই লেঘা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। যদিও আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি এবং ধাক্কাটি ‘একটি সাধারণ ধাক্কা’ ছিল যা মেরে ফেলার উদ্দেশ্যে ছিল না।

Post Views: 242

Continue Reading

Previous: নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, চার কিশোরের বিরুদ্ধে দায়ের অভিযোগ
Next: দেখা মিলল রোদের! তবে আগামী ৭দিনে ফের জেলায় জেলায় বৃষ্টির পুর্বাভাস জানালো আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.