Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কন‍্যাশ্রী কাপ জয়ীদের সংবর্ধনা আইএফএর

কন‍্যাশ্রী কাপ জয়ীদের সংবর্ধনা আইএফএর

Online Desk এপ্রিল 23, 2024
FB_IMG_1713815434303.jpg

স্পোর্টস ডেস্ক :IFA – এর অভিনব অনুষ্ঠান ঘিরে মুগ্ধ ফুটবলার থেকে অভিভাবকরা। সোমবার বিকেলে রোটারি সদনে হয়ে গেল কন‍্যাশ্রী কাপ বি গ্রুপ ও নার্সারি লিগ চ‍্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চ‍্যাম্পিয়ন ও রানার্স দলের সকল ফুটবলার অভিভাবকদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। অতীতে যা IFA – এর এই অনুষ্ঠানে হয়নি এদিন সেটাই হল। ছোট ছোট ফুটবলাররা পুরস্কার নেওয়ার পাশাপাশি ‘শব্দবাজি’ ও ম‍্যাজিক শোয়ে মুগ্ধ হয়ে বাড়ি ফিরল। পুরো অনুষ্ঠান ছিল উপভোগ‍্য। সেই সঙ্গে প্রতিটি ফুটবলার ও অভিভাবকদের ডিনারের সুব‍্যবস্থাও করেছিল IFA কর্তারা। ফুটবলারদের বুট,জার্সিও উপহার হিসেবে দেওয়া হয়। সর্বোচ্চ গোলদাতাদের দেওয়া হয় আধুনিক সাইকেল।

কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স দল, এসএসবি স্পোর্টস ক্লাব ও দীপ্তি সংঘ দলের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়া হয়। নার্সারি লিগ গ্রুপ এ চ্যাম্পিয়ন বরাহনগর স্পোর্টিং ক্লাব ও রানার্স দল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি দলকে পুরস্কৃত করা হল। নার্সারি লিগ গ্রুপ বি চ্যাম্পিয়ন সোনারপুর ওয়াই এম এর ও রানার্স মাইকেল নগর নেতাজি সংঘকেও পুরস্কৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত, সভাপতি অজিত ব‍্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত,সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, অশোক চন্দ, সমীর চৌধুরী।

Post Views: 82

Continue Reading

Previous: আইএসএলে কলিঙ্গ জয় করতে মরিয়া হাবাস
Next: ১৮ বছর পরে ক্রিকেটে খেতাব ইস্টার্ন রেলের

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.