Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দখলে রাখা জম্মুকাশ্মীর ভূখণ্ড ছাড়তে হবে পাকিস্তানকে’, রাষ্ট্রসঙ্ঘে সরব ভারত

‘দখলে রাখা জম্মুকাশ্মীর ভূখণ্ড ছাড়তে হবে পাকিস্তানকে’, রাষ্ট্রসঙ্ঘে সরব ভারত

Online Desk মার্চ 25, 2025
india.jpg

ওঙ্কার ডেস্ক: অবৈধ ভাবে জম্মুকাশ্মীরের যে ভূখণ্ড দখল করে রেখেছে পাকিস্তান তা ছাড়তে হবে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে নিন্দা জানিয়ে সরব হল ভারত। সোমবার রাষ্ট্রসঙ্ঘের ভারতের রাষ্ট্রদূত পার্বথানেনী হরিশ ইসলামাবাদকে নিশানা করেন। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। পাকিস্তান জম্মু ও কাশ্মীরের ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে, যা তাদের অবশ্যই খালি করতে হবে।’

রাষ্ট্রসঙ্ঘে বিতর্কের সময় পাকিস্তানের তরফে জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করা হয়। যার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন হরিশ। ভারতের রাষ্ট্রদূত বলেন, ভারত দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছে পাকিস্তানের প্রতিনিধি আবারও ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে ‘অযৌক্তিক মন্তব্য’ করেছেন। তিনি আরও বলেন, ‘এই ধরণের পুনরাবৃত্তি না তাদের অবৈধ দাবিগুলিকে বৈধতা দেয়, না তাদের রাষ্ট্র কর্তৃক আন্তঃসীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেয়।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা পাকিস্তানকে পরামর্শ দেব, তারা তাদের সংকীর্ণ ও বিভেদমূলক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফোরামের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা বন্ধ করুক।’

উল্লেখ্য, শান্তিরক্ষার প্রচেষ্টা নিয়ে আলোচনা চলছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। সেই আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমি জম্মুকাশ্মীর প্রসঙ্গ তোলেন। এদিন তারই পাল্টা জবাব দেন ভারতের রাষ্ট্রদূত।

Post Views: 85

Continue Reading

Previous: বাংলাদেশে কি রাষ্ট্রপতি শাসন না কি সেনা অভ্যুত্থান? বাড়ছে উদ্বেগ
Next: বলিউড ছাড়তে চান সানি দেওল, কারণ কি ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.