Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গুরুপ্রীত যেন মার্টিনেজ, তার হাতেই সাফ ফাইনালের টিকিট পেলো ভারত

গুরুপ্রীত যেন মার্টিনেজ, তার হাতেই সাফ ফাইনালের টিকিট পেলো ভারত

Online Desk জুলাই 2, 2023
1000271526.jpg

স্পোর্টস ডেস্ক :টানটান উত্তেজনায় ঠাসা ১২০ মিনিটের ফুটবল-যুদ্ধ পেরিয়ে পেনাল্টি শুট আউটে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল জিতে নিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের গোলকিপার ও বহু যুদ্ধের সেরা সৈনিক গুরপ্রীত সিংসান্ধু যেমনফের একবার নায়ক হয়ে ওঠেন, তেমনই লেবাননের ফুটবলার খলিল বদের পেনাল্টি শুট আউটের শেষ শটটি ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দিয়ে খলনায়ক বনে যান।

ভারতের এই কঠিন লড়াইয়ের পরে অর্জিত জয়ের পরে সারা স্টেডিয়াম ‘বন্দেমাতরম’-এর সুরে গমগম করে ওঠে। মঙ্গলবার সাফ ফাইনালে ভারতের সামনে কুয়েত। সে দিনও ম্যাচের পর স্টেডিয়ামের চেহারা এ রকমই থাকবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটের মধ্যে পরপর তিনটি কর্নার পায় ভারত। তিনটিই ক্লিয়ার করে দেন লেবাননের ডিফেন্ডাররা।পাঁচ মিনিটের বাড়তি সময়ে আশিক কুরুনিয়ানকে তুলে উদান্ত সিংকে নামানো হলেও কাজের কাজ কিছু হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই, ৯৩ মিনিটে, সুনীল ছেত্রী মাপা দূরপাল্লার শট নেন গোলের উদ্দেশ্যে, যা অসাধারণ দক্ষতায় রুখে দেনগোলকিপার খলিল। কিন্তু জোরালো শট নিতে গিয়ে পায়ে কিছুটা চোট পান সুনীল। এর দু’মিনিট পরেই ডানদিক দিয়ে ওঠা উদান্ত সিংয়ের দুর্দান্ত ক্রসে ছ’গজের বক্সের সামনে থেকে বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন ভারত অধিনায়ক। ৯৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে পরপর দু’টি সুযোগ হাতছাড়া করেন সুনীল ও ছাঙতে।

এই সময় সুনীল একেবারে ওপরে উঠে খেলায় ভারত আরও মরিয়া হয়ে ওঠে। ভারত বারবার প্রতিপক্ষের গোলের সামনে গিয়েও ব্যর্থ হয়। মহেশ, উদান্তরা ডানদিক দিয়ে বারবার আক্রমণ তৈরির চেষ্টা শুরু করেন। বাঁ দিক দিয়ে উঠছিলেন ছাঙতে। ভারতের হাইলাইন অ্যাটাক সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যান লেবাননের ডিফেন্ডাররা। এই অর্ধের বাড়তি সময়ের শেষ মিনিটে নাদের মাতার যে দূরপাল্লার শট নেন, তা বারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

প্রথমার্ধে ভারত দাপট দেখালেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করে লেবানন। প্রথম পাঁচ মিনিটের মধ্যে মাতুক ও খালিল বাদের পরপর তিনবার আক্রমণ হানে ভারতের গোল এরিয়ায়, কিন্তু ব্যর্থ হন। ১১২ মিনিটের মাথায় একাই দুই ডিফেন্ডার জেন ও মেল্কিকে বল দখলের লড়াইয়ে হারিয়ে বক্সের মধ্যে অনেকটা ডুকে পড়েন। কিন্তু গোলকিপার এগিয়ে এসে বাধা দেওয়ার পরে আর বল ধরে রাখতে পারেননি। শেষ মিনিটে সুনীলের পাস নিয়ে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন ছাঙতে। কিন্তু গোলকিপারের গায়ে বল মারেন।

অতিরিক্ত সময়ের শেষ দিকেই পেনাল্টি শুট আউটের প্রস্তুতি শুরু করে দেয় লেবানন। ১২০মিনিটের মাথায় তারা তাদের গোলকিপার খলিলকে তুলে পরিবর্ত ও তরতাজা গোলকিপার আলি সাবেহ-কে নামায়। ভারত অবশ্য গুরপ্রীতের ওপরই ভরসা রাখে। কারণ, তিনিই দলের সবচেয়ে অভিজ্ঞ গোলপ্রহরী এবং আরও একবারসেই আস্থার যথাযোগ্য জবাবও দেন তিনি।

Post Views: 115

Continue Reading

Previous: প্রথম বিশ্বকাপ খেলতে দেখা যাবে না ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে
Next: সুপ্রিম কোর্টে তিস্তার সাময়িক স্বস্তি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.