Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কুয়েতকে হারিয়ে কী বার্তা দিলেন সন্দেশ জানেন!

কুয়েতকে হারিয়ে কী বার্তা দিলেন সন্দেশ জানেন!

Online Desk নভেম্বর 17, 2023
FB_IMG_1700165477558.jpg

স্পোর্টস ডেস্ক : কুয়েতকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বের শুরুতেই ১-০-য় জিতে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট অর্জন করল তারা। কুয়েত সিটির জাবের আল আহমাদ স্টেডিয়ামে এ দিন মনবীর সিংয়ের গোলে বহু প্রতীক্ষিত জয় পান সুনীল ছেত্রীরা। এর ফলে এশীয় অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে গেল ভারত।
এ দিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলে ভারত। তার ওপর সমর্থকদের এই গর্জন তাদের আরও তাতিয়ে তোলে এবং ৯৭ মিনিটের (স্টপেজ টাইম-সহ) বেশির ভাগ সময়ই দাপুটে ফুটবল খেলে তারা। সারা ম্যাচে একাধিক সুযোগ তৈরির পর ৭৫ মিনিটের মাথায় মোহনবাগান সুপার জায়ান্টের তারকা মনবীর সিংয়ের অসাধারণ গোলে জয় পায় ভারত। আর ম্যাচের পরে ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বললেন,বেশ কয়েক বছর ধরে ইগর স্টিম্যাচের সঙ্গে কাজ করছি আমরা। ও দলের সঙ্গে যুক্ত হওয়ার পর, একটু সমস্যা হয়েছিল। তবে তাঁর ভাবনার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়েছে আমাদের। কিন্তু তাতে আমাদের লাভ হয়েছে। অনেক নতুন ফুটবলার উঠে এসেছে। নতুন একটা দল তৈরি হয়েছে। যারা এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে। আমরা এখন বড় দলের সঙ্গে একেবারেই ভয় পাই না। অনেক দলকেই আমরা হারিয়েছি। আমি নিজেও প্রতিদিন কিছু না কিছু শিখছি। নিজের খেলার উন্নতি করছি। আমি সত্যি খুব খুশি। নতুনদের এই পারফরম্যান্স সত্যি দলকে অনেক ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাবে।’

Post Views: 75

Continue Reading

Previous: চোকার্স তকমা ঘুচল না প্রোটিয়াদের, ম্যাচের পরে সমালোচনার শিকার অধিনায়ক বাভুমা কী বলল জানেন!
Next: গ্রেফতার আশনির গ্রোভার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.