Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ে থেকে ফেরার পথে চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা গাড়ির, নিহত ৪

বিয়ে থেকে ফেরার পথে চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা গাড়ির, নিহত ৪

Online Desk মার্চ 23, 2025
car-accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের বেগুসরাইয়ে। বিয়ে থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ির চাকা ফেটে যাওয়ায় সেটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। যার ফলে মৃত্যু হল চার জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের নগর থানা এলাকার খাটোপুর চকের কাছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেগুসরাইয়ের পাহাড়পুর গ্রামের বাসিন্দা অভিষেক কুমারের বিয়ে ছিল। পাহাড়পুর থেকে বিয়ের শোভাযাত্রা সাহেবপুর কামালে গিয়েছিল। সেখান থেকেই রবিবার ভোরে ফিরছিল বর এবং বরযাত্রীরা। এসইউভি গাড়িটি দ্রুত গতিতে চলার সময় চাকা ফেটে গিয়ে আচমকা ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল ডিভাইডারটি ভেঙে যায়।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বেগুসরাইয়ের সদর হাসপাতালে নিয়ে যান। সদর ডিএসপি সুবোধ কুমার জানান, টায়ার ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে গাড়িটি হাইওয়েতে উল্টে যায়। নিহতদের মধ্যে মনোজ কুমার সিনহার ছেলে ১৯ বছর বয়সী অঙ্কিত কুমার, তার ভাই অভিষেক কুমার, রুদল পাসওয়ানের ছেলে ১৯ বছর বয়সী সৌরভ কুমার এবং জগদীশ পণ্ডিতের ছেলে ১৮ বছর বয়সী কৃষ্ণ কুমার রয়েছেন। বিয়ের উৎসবের মাঝে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে বরের বাড়িতে।

Post Views: 86

Continue Reading

Previous: রামনবমীর আগেই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে শহরকে
Next: অরিজিৎ’ এর অনুষ্ঠানে এবার একাধিক নিষেধাজ্ঞা!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.