Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ছে, সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত ইউনূসের

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ছে, সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত ইউনূসের

Online Desk ফেব্রুয়ারি 17, 2025
srgw.png

ওঙ্কার ডেস্ক : এখনই গদি ছাড়তে চাইছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস এটাই উঠে এল রবিবার বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। দেশের রাজনৈতিক দলগুলিকে নিয়ে এই বৈঠকের পর ইউনূস জানিয়ে দেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় শুরু’।
৫ আগস্ট ২০২৪ এ বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বাংলাদেশের অলিগলি থেকে এখন ভেসে আসছে একটি ক্ষীণ সুর। অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন ? ছয় মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে হাসিনা সরকার পতনের। ছ’ মাস কেটে গেলেও নির্বাচন নিয়ে কোনো হেলদোল দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের। এর আগে ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন করা হবে, কিন্তু তার কোনও ভুরুক্ষেপ নেই। বাংলাদেশ জুড়ে নির্বাচনের দাবির আবহেই শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে। সেই সম্মেলনেই ইউনূস মন্তব্য “বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে”।
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বাংলাদেশের মোট ২৬ টি দল বৈঠকে অংশগ্রহণ করেছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ খালেদা জিয়ার দলও। এছাড়াও জানা গিয়েছে, বৈঠকে ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের ছ’মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হল”। বৈঠক শেষে বিএনপি মহাসচিব আলমগীর জানান, দ্রুত নির্বাচনের বিষয়ে তাঁরা আশাবাদী। তিনি বলেন, “আমাদের আশা, খুব দ্রুত সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। তার ভিত্তিতে অতি দ্রুত জাতীয় নির্বাচন হবে”। বিএনপির দাবি, আগে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। তার পরে স্থানীয় সরকার নির্বাচন হবে।
২০২৬ এর শুরুতেই নির্বাচন হওয়ার কথা পূর্বেই ঘোষণা করেছিলেন ইউনুস সরকার, কিন্তু নির্বাচনী হাওয়ারও এখনও পর্যন্ত অনুভব করা যাচ্ছেনা। এই পরিস্থিতিতে ‘দ্বিতীয় অধ্যায়’ শুরুর কথা বললেন ইউনূস, তাই চিন্তার ভাঁজ বাংলাদেশি জনগণের কপালে।

Post Views: 338

Continue Reading

Previous: ফেব্রুয়ারি শেষের আগেই উধাও শীত, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাওয়া অফিস দিল বৃষ্টির পূর্বাভাস
Next: ওয়েলে নেমে বিশৃঙ্খলা, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.