Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের অনুদান বন্ধ করে পাকিস্তানকে প্রায় ৪০ কোটি ডলার দিচ্ছেন ট্রাম্প! নয়াদিল্লিকে বার্তা ওয়াশিংটনের?

ভারতের অনুদান বন্ধ করে পাকিস্তানকে প্রায় ৪০ কোটি ডলার দিচ্ছেন ট্রাম্প! নয়াদিল্লিকে বার্তা ওয়াশিংটনের?

Online Desk ফেব্রুয়ারি 26, 2025
trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভারত সায় দেয়নি। সেই ঘটনায় কি এবার নয়াদিল্লিকে কি ঘুরিয়ে বার্তা দিলেন ট্রাম্প? রাজনৈতিক পর্যবেক্ষকদের তেমনটাই অনুমান। কারণ, দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ভারত-সহ বিভিন্ন দেশের অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার। সেই আবহে এবার পাকিস্তানকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য পাক সরকারকে প্রায় ৪০ কোটি ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য ওয়াশিংটনের তরফে ইসলামাবাদকে ৩৯.৭ কোটি ডলার দেওয়া হচ্ছে। তবে সেই সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই বিশেষ জেট কেবলমাত্র সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যবহার করতে হবে বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। তবে এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারবে না ইসলামাবাদ, স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও প্রশ্ন তুলেছেন ইসলামাবাদ কতটা এই নির্দেশিকা মেনে চলবেন, তা নিয়ে।
উল্লেখ্য, প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের শাসনকালে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ট্রাম্প অভিযোগ করেছিলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। শুধু তাই নয়, পাকিস্তানের নিরাপত্তা খাতে দেওয়া অনুদান বন্ধ করে দিয়েছিলেন রিপাবলিকান নেতা। যদিও পরে ২০২২ সালের সেপ্টেম্বরে পূর্বের সিদ্ধান্ত বাতিল করেন জো বাইডেন। এফ-১৬ যুদ্ধবিমানের বহর বজায় রাখতে পাকিস্তানকে ৪৫ কোটি ডলার দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

Post Views: 74

Continue Reading

Previous: অবশেষে এল চিঠির উত্তর, তবে কি এবার শেষ হবে শুটিং সমস্যা?
Next: রাশিয়ার সঙ্গে ‘দোস্তি’, ট্রাম্পের জমানায় বদলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.