Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিজের ছবি দেখেই চোটে গেলেন ট্রাম্প বললেন, ওই শিল্পী ওবামাকে ভালো এঁকেছিলেন, আমাকে বিকৃত করেছে

নিজের ছবি দেখেই চোটে গেলেন ট্রাম্প বললেন, ওই শিল্পী ওবামাকে ভালো এঁকেছিলেন, আমাকে বিকৃত করেছে

Online Desk মার্চ 24, 2025
llll

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের ছবি নাকি ইচ্ছাকৃত ভাবে বিকৃত ভাবে আঁকা হয়েছে। এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার কলোরাডো স্টেট ক্যাপিটালে গিয়ে নিজের ছবি দেখে ক্ষুব্ধ হন তিনি। ছবিটি টাঙিয়ে রাখার জন্য ডেমোক্র্যাট গভর্নর জ্যারেড পলিসের উপরও চড়াও হন ট্রাম্প। উল্লেখ্য, ২০১৮ সালে ডেমোক্র্যাটিক হাউসের কর্মী কেটি মার্চ রসিকতা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি মজার ছবি প্রেসিডেন্টদের গ্যালারিতে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে নেওয়া হয়েছিল কড়া পদক্ষেপ। ট্রাম্পের ছবিটি রিপাবলিকান স্টেট সেনেটর কেভিন গ্রান্থামের উদ্যোগে আঁকা হয়েছিল ২০১৯ সালে।

রবিবার সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “কোনও মানুষই নিজের ছবি বিকৃত হোক তা পছন্দ করে না। কলোরাডো স্টেট ক্যাপিটলে গভর্নর এবং অন্যান্য প্রেসিডেন্টের দ্বারা উপস্থাপিত আমার ছবিটি উদ্দেশ্যমূলক ভাবে বিকৃত করা হয়েছে। এমন বিকৃত ছবি আমি নিজেও আগে কখনও দেখিনি”। গভর্নর পলিসকে তাঁর ছবিটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তাঁর এই ছবিটি এঁকেছেন শিল্পী সারা বোর্ডম্যান। জানা যায়, ওই শিল্পী প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতিও তৈরি করেছিলেন। শিল্পীকেও ছেড়ে কথা বলেননি ট্রাম্প। শিল্পীর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘উনি তো প্রেসিডেন্ট ওবামার ছবিও এঁকেছিলেন। সেই ছবিটি ভালো, অথচ আমার ছবিটা খারাপ! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উনি প্রতিভা হারিয়ে ফেলেছেন। আমি এই ছবিটি না রাখাই পছন্দ করব। কলোরাডোর অনেকে ইতিমধ্যেই ফোন করে অভিযোগ করেছেন। তাঁরাও এতে ক্ষুব্ধ’’।

Post Views: 112

Continue Reading

Previous: ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর, তদন্তে রেলপুলিশ
Next: সমাজমাধ্যমে পোস্ট যুদ্ধ : নাগরিক কমিটি ও ছাত্রগোষ্টীর অনৈক্যে নয়া জট বাংলাদেশে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.