Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইলন মাস্কের টেসলা কি ভারতে আসছে? মোদীর সঙ্গে বৈঠকের পর ছড়াচ্ছে জল্পনা

ইলন মাস্কের টেসলা কি ভারতে আসছে? মোদীর সঙ্গে বৈঠকের পর ছড়াচ্ছে জল্পনা

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
musk-modi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে আসছে ইলন মাস্কের টেসলা, এমনটাই জল্পনা তৈরি হয়েছে। যার সূত্রপাত কর্মসংস্থান সংক্রান্ত সমাজমাধ্যম লিঙ্কড ইনে একটি বিজ্ঞাপন ঘিরে। যেখানে টেসলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার থেকেই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেমন সাক্ষাৎ করেছিলেন তেমনি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে। মোদীর সঙ্গে মাস্কের সেই বৈঠকের পর টেসলা ভারতে এমন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় তাদের আগমন ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। সোমবার সংস্থার ১৩টি পদে রজন্য লোক লাগবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি, স্পেশ্যালিস্ট-সহ নানা পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা তৈরি করতে আগ্রহী। কিন্তু বাদ সাধছিল শুল্ক। ভারতে ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪.৭৮ লক্ষ টাকা বা তার বেশি দামি গাড়ি আমদানি করতে গেলে তার উপর ৭০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসে। এদিকে টেসলার গাড়ির দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকা থেকে। তাই আমদানি শুল্কে ছাড় পেলে তবেই ভারতে কারখানা খুলতে আগ্রহী হবে টেসলা। বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক চাপানোর বিষয়ে দিল্লির তরফে সুর নরম করা হয়। যার ফলে টেসলার আগমন নিয়ে গভীর জল্পনা তৈরি হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পিছনে কী কারণ? রিপোর্ট দিল আরপিএফ
Next: আমেরিকার মধ্যস্থতায় পুতিনের পর যুদ্ধ ইস্যুতে আলোচনায় রাজি ইউক্রেন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.